পাংকু নেকাব
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আধ হাঁটু তার খোলামেলা
মুখে নেকাব পরা
গায়ের জামা টাইট ফিটিং
উগ্রতাতে ভরা।
তেড়ংবেড়ং দুলছে কোমর
যাচ্ছে বেতাল হেঁটে
হিল পরেছে উঁচু হয়েছে
তারপরেতেও বেঁটে।
উড়াল উড়াল ভাবটা যেন
রাস্তা করে মাৎ
পশ্চিমাদের সাথে তাহার
নাই কোন তফাৎ।
এসব দেখে বৃদ্ধ ক্ষেপে
জোর গলাতে কয়,
“এমন পোষাক কেমন করে
মুসলমানের হয়”?
(ছবি ইন্টারনেট)
(সেই দিন রাস্তা দিয়ে এক মেয়েকে হেঁটে যেতে দেখলাম। মুখে নেকাব পরা। পরনের পোষাকের সাথে মুখের নেকাব বেমানান লাগল। পশ্চিমা ধাচে আধ হাঁটু বের হয়ে আছে। গায়ের জামাও পশ্চিমা স্টাইলে। নেকাবের সাথে জামার মিল থাকা দরকার কিন্তু মেয়েটার জামা কাপড়ে সেই মিল ছিল না। আমার পাশেই একটি বৃদ্ধ দাঁড়ানো ছিল। মেয়েটিকে দেখে বৃদ্ধটি বলে উঠল, "এইডা কোন মুসলমানের পোষাক হইল"?)
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
প্রথমেই বলে নিতে হবে, ইসলামে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অশেষ সম্মান দেওয়া হয়েছে। মুসলমানদের যখন খুবই খারাপ অবস্থা, তখন এই বদর যুদ্ধে নবীজির নেতৃত্বে অংশগ্রহণ করেন একদল মুষ্টিমেয় সাহাবী। সেই বদর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন