রিলিফ বন্টন
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
রিলিফের কথা বলে
মন্ত্রীসাব গেল চলে
দায়িত্ব পেলেন এক দসস্যু
সারা গাঁয়ে চৌকিদার
ঢোল দিল বার বার
রিলিফ দেয়া হবে আগামী পরশু।
তিনশো বস্তা ছিল গম,
তের বস্তার কিছু কম
বিলি বণ্টন হলো তাই সকালে
বাকী গম গেল কোথা
মেম্বার সাব চোরের হোথা
গরীবদের কেমন করে ঠকালে?
করিমুদ্দি রোষে বলে,
‘বন্টনে দুর্নীতি চলে,
সঠিক হিসাব নিতে হবে জোরে
কেউ কম কেউ বেশি
চলে তাই রেশারেশি
রিলিফ পাচার করেছে খুব ভোরে’।
বলে মেম্বার, ‘করিম ভাই
ক্ষেপেছো তো খামাখাই
রিলিফের মালে নাই নেশা
বস্তাতে তের জন
ছিল মাল ছাব্বিশ মন
রিলিফ বণ্টনই আমার পেশা’।
‘গরীবেরা যাহা চায়
আমার কাছে তাহা পায়
ওজনে কম থাকে সরকারী মাপে
বসে বসে হিসাব দেখ
খাতা কলম নিয়ে লেখ
কিভাবে করি বন্টণ ধাপে ধাপে’।
‘মন্ত্রীকে দিয়েছি যত
আমিও নিয়েছি তত
তার অর্ধেক রিলিফ অফিসার
মাস্তান আর সন্ত্রাসী
সাথে কিছু গরীব চাষী
তাদেরও দিয়েছি সমান হার’।
‘তরপরও ছিল যাহা
চামচাদের দিয়েছি তাহা
অবশিষ্ট ছিল না তো কিছু
বাছা বাছা কিছু নাম
রিলিফ দিয়ে পুরো গ্রাম
তারপরও ছারেনাতো পিছু’।
‘আমি ভাই মেম্বার
নাই কোন চেম্বার
ভাঙ্গা ঘরে চলে কারবার
কত ঘাটে ভাগ দেই
তরপরে নিজে নেই
ডিস্টার্ব কেন কর বারবার’?
(ছবি ইন্টারনেট)
ছড়ার মূল ফরমেট নিচে দেয়া হলো।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন