ঈদের কুশলাদি?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ঈদের পরে ঈদ মোবারক
জানিয়ে দিলাম ভাই
কেমন আছেন, কোথায় আছেন
শুভেচ্ছা রইল তাই?
খেয়েছেন কি পেটটি ভরে
ফিরনী, পায়েস, পিঠা
রোষ্ট, রেজালা, কোর্ম, পোলাও
মাংস, মন্ডা, মিঠা?
ঘুরছেন নাকি বিকাল বেলা
বন্ধু বান্ধব নিয়ে
পাড়ায় পাড়ায় মাঠে-ঘাঠে
পার্ক রেস্তোরায় গিয়ে?
হয়েছে নাকি দেখা সাক্ষাত
স্বজন প্রিয়জনের সাথে
দিয়েছেন কি ঈদ উপহার
ছোট বাবুদের হাতে?
কেমন আছেন, কোথায় আছেন
আছেন নাকি ভালো,
ঈদের দিনে হাসি মুখটা
করেন নাই তো কালো?
ঝগড়া-ঝাটি দ্বন্দ-ফ্যাসাদ
কিংবা গোস্বা-বেজার
কারো সাথে করেন নাই তো
এমন খারাপ ব্যাপার?
রাগ করবেন না, নিজের থেকেই
জিজ্ঞেস করলাম অনেক
এসব কথায় কেউ খুশি হয়
কেউবা বেজার ক্ষণেক।
আছেন যারা দেশ-বিদেশে
শহর, গাঁয়ের বাড়ি
কি খেয়েছেন, কেমন আছেন
জিজ্ঞেস না করে পারি?
(ছবি ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুন