তালিকা বিহীন মুক্তিযোদ্ধা
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
মুক্তিযোদ্ধায় নাম না থাকলেও
নই তো রাজাকার
যুদ্ধের সময় যোদ্ধার সাথে
ছিলাম একাকার।
সংগ্রামীদের সহায়াতায়
করছি অনেক কাজ
তাই তো আমি স্বাধীন বাংলায়
পাইনা কোন লাজ।
ভাত দিয়েছি, জায়গা দিয়েছি
দিয়েছি সুযোগ করে
কলার ভেলায় পার করেছি
রাত্রি কিংবা ভোরে।
বুলেট, বোমা, রাইফেল রেখেছি
লুকিয়ে বাড়ির পিছে
রাজাকার আর দালাল এলে
বলছি অনেক মিছে।
মুক্তিযোদ্ধায় নাম ছিল না
ছিলাম তাদের সাথে
তাদের সাথেই অনেক অস্ত্র
বহন করেছি হাতে।
জান বাঁচাতে লুকিয়ে থাকতাম
খান সেনাদের ভয়ে
বুক ফুলিয়ে বেরিয়ে এলাম
স্বাধীন বাংলার জয়ে।
তাই তো আমার মহান দাবি
আমিও যোদ্ধা বটে
মুক্তি যোদ্ধার সাথেই মোদের
অনেক ঘটনা ঘটে।
বলতে গেলে অনেক কথা
কি আর বলবো ভাই
যোদ্ধার খাতায় অযোদ্ধা আজ
মোর নামটা নাই?
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন