ভোট প্রার্থীর নামায
১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভোটের প্রার্থী যাচ্ছে ট্রেনে
ফাস্ট ক্লাসে বসে
হঠাৎ করে ধর্ম পালন
পড়ছে নামায জোসে।
দুপুর বেলা পড়বে নামায
অযুর নাইকো পানি
নাময সময় পার হয়ে যায়
লাগছে টানাটানি।
হঠাৎ করে মনে হলো
অযু তৈমুমের কথা
ধুলোবালির নাইরে অভাব
আছে যথাতথা।
নিয়ম কানুন জানে না সে
কেমনে তৈমুম করে
প্রার্থী হয়ে পড়ছে নামায
জনগণের ডরে।
খামছা খানেক ধুলো নিযে
টয়লেট রুমে ঢুকে
অজুর মতই করল কুলি
ধুলো ঢুকিয়ে মুখে।
কোট-টাই তার পরনে ছিল
মুখে ধুলো বালি
পাগল ভেবে সব যাত্রীরা
দিল আচ্ছা গালি।
যতই বুঝায় পাগল নই ভাই
নামায পড়তে গিয়ে
পানি ছাড়া অজু করেছি
ধুলা বালি দিয়ে।
সবাই জানে অজুর দ্বারা
হয়রে পরিস্কার
অজু করেতে ধুলো খেয়েছে
মানতে চায় কি আর।
মাঝ পথেতে নামিয়ে দিল
ধাক্কা দিয়ে তারে
অজু, তৈমুমের ভিন্ন নিয়ম
বুঝল হাড়ে হাড়ে।
মোদের দেশেও এমন প্রার্থী
অনেক আছে ভাই
ভোটের সময় নামায পড়ে
অন্য সময় নাই।
(ছবি ঃ অন্তর্জাল)
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন