আগেকার ইলেকশন
১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আগের দিনের ইলেকশনে
ছিল কত মজা
মিছিল শেষে খেতে পেতাম
মুড়ি, মুড়কি, গজা।
গৃহস্থ বাড়ির খড়ের গাদায়
ছিল মোদের আসন
গামছার মাঝে খাবার দিত
ছিল না তো বাসন।
পোলাও, বিরানী ছিল না তো
ছিল না রে টাকা
সারা দিনমান ঘুরে বেড়াতাম
পকেট রেখে ফাঁকা।
আনন্দতে মিছিল করতাম
ঘুরতাম গাঁয়ে গাঁয়ে
চটি জুতা ছিঁড়লে পরে
হাঁটতাম খালি পায়ে।
রিক্সা গাড়ি কিছু ছিল না
ভাঙা মাটির রাস্তা
মাঠের পরে মাঠ পেরোতাম
ছিল মনের আস্থা।
চোঙা দিয়ে স্লোগান দিতাম
চাচা ভাতিজা নাই
সম্পর্কটা যাহাই হোক না
ছেলেও বলতো ভাই।
অমুক ভাইয়ের মার্কা কি
বলতে চোঙা থেকে
পিছন থেকে গলা ফাটিয়ে
উঠতো সবাই হেকে।
কেউবা থাকতো গম্ভীর মুখে
গাঁয়ের মাতবর যারা
ভোটার পেলেই জাঁকিয়ে ধরতাম
মিছিল করে খাড়া।
ভোটের জন্য ঘুরে বেড়ানো
মজাই লাগতো ভাই
বর্তমানে মিছিল থাকলেও
সেই মজা আর নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন