শীতে জামাই পিঠা
২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আগের দিনে জামাইগুলো
শ্বশুর বাড়ী যেত
শীতের দিনে পিঠা খেয়ে
কি যে মজা পেত!
সকাল বিকাল গুড়ি কুটতে
ঢেঁকিত পড়তো পাড়
বউঝিগুলো খাটনি খাট্ত
ফুরসত নাইকো তার।
হরেক রকম পিঠা বানাতো
সারা রাত্রি ধরে
কাসার থালা সাজিয়ে দিত
কাক ডাকা সেই ভোরে।
তেল ডুবাডুব মালপোয়া আর
সাথে ভাপা পুলি
রসে ডুবানো চিতই পিঠা
নারকেল নাড়ুর কুলি।
পাটিসাপটাও থাকতো সাথে
থাকতো নকসী পিঠা
খেজুর গুড়ের পায়েস থাকতো
আহা কি যে মিঠা!
হাতে বানানো সেমাই থাকতো
হায়রে মজার স্বাদ
নলেন গুড়ের পিঠা ছাড়া
জীবনটাই বরবাদ।
ফুলঝুরি আর শামুক পিঠা
নারকেল নাড়ুর সাথে
চিড়া, মুড়ির খইয়ের মোয়া
দিত জামাইয়ের পাতে।
পাতা পিঠা জালি পিঠা
মেরা পিঠা আর
পিঠা খেয়েই দিনটা কাটতো
খাওয়া থাকতো না আর।
এখনো তো অনেকে ভাই
শ্বশুর বাড়ী যান
আগের দিনের সেইসব খাওয়া
এখন কি আর পান?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন