কাক-কবুতরের সংলাপ
৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
গল্প করছে কাক কবুতর
শোন কবুতর ভাই
আমার মতো সুখ-শান্তিটা
তোর জীবনে নাই।
দেখনা আমি স্বাধীন কতো
রাজ্য জুড়ে ঘুড়ি
গৃহস্থ বাড়ির খানাখাদ্য
পেলেই করি চুরি।
তোর মতো তো পোষ থাকিনা
মানুষ জনের ঘরে
আমার হলো মুক্ত জীবন
হৃদ কাঁপে না ডরে।
কবুতরে বলছে ভেবে
কাক বন্ধুকে ডাকি
আমি তো আর তোর মত নই
মূল্যহীনা পাখি।
তোর মতো তো জঙ্গলি নইরে
নোংরা আমি খাইনা
সেধে খাওয়ায় চুরি করিনা
কারো কাছে চাইনা।
হাট বাজারে চড়া মূল্যে
ক্রেতায় হাকডাক করে
দামি খাঁচায় বহন করে
তোলে নিজের ঘরে।
আদর করে খাওয়ায় তারা
হাতে নিয়ে খাবার
বাকবাকুম নাচানাচিতে
দেয় না তারা দাবাড়।
তুই তো কাকে কা কা করলে
সবাই যায়রে ক্ষেপে
লাঠি নিয়ে মারার জন্য
সবাই পরে ঝেঁপে।
সবার কাছে পবিত্র আমি
বাঁচলে কিংবা মরলে
মানুষ খেয়ে তৃপ্ত হয়রে
চুলায় রান্না করলে।
তোর মাংস তো কেউ খায় না
মরার পরে পেলে
উঁহু উঁহু নাক সিটকায়
নর্দমায় দেয় ফেলে।
কথা শুনে বলছে কাকে
দিয়ে একটা হাসি
বন্দীজীবন সুখের নয়রে
বিপদ রাশিরাশি।
যতই তুমি বড়াই করো
সুখনা রাখো চরণ
যাদের হাতে লালন তোমার
তাদের হাতেই মরণ।
(গাইবান্ধা ৩০-১২-২০২৩ সময় ১টা ৩০মিঃ)
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন