somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃপণ বন্ধুর আতিথেয়তা

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহীদুল ইসলাম প্রামানিক

বছর দশেক সৌদি ছিলাম
সাথে ছিল এক বাবু
দু’জনে দু’জনার বন্ধু ছিলাম
পরস্পরে ছিলাম কাবু।

কোম্পানীরা কাজ গুটালেন
এলাম ঢাকা ফিরে
অনেকের নাম ভুলে গেলেও
ভুলিনি বন্ধুটিরে।

কোলকাতাতে বাড়ি তাহার
জাতে আসল ঘটি
ধুতির সাথে ফতুয়া পরতো
পায়ে পরতো চটি।

সেই বন্ধুটি টেলিফোন করেছে
আসবে ঘুরতে ঢাকা
অতীত জীবনের অনেক স্মৃতি
হৃদয়ে ছিল আঁকা।

কোলকাতা থেকে আসবে বন্ধু
থাকবে দিন চারি
এয়ারপোর্ট থেকে হোটেলে নয়
সোজা এনেছি বাড়ি।

ইলিশ ভাজা, পাঠার মাংস
সাথে মাছের মুরো
খায় আর কয়, ‘করছেন কি দাদা,
দিয়ে দিলেন মোরে পুরো’।

ভাজি ভর্তার সাথে চচ্চরি ছিল
ছিল রুইয়ের ঝোল
অনেক পদের খাবার খেয়ে
মুখে তৃপ্তির বোল।

তেলে-ঝোলে খেয়ে নদীতে নেয়ে
থাকলেন চার দিন
এতো ভালো খেয়ে মনে মনে ভাবে
কেমনে শুধিব ঋণ।

যাওয়ার সময় বলল মোরে
হাসি মাখা পুরো বদন
”কোলকাতা গেলে হোটেলে নয়
সোজা যাবে মোর সদন”।

বন্ধুর কথায় বড় খুশি হলাম
মনে মনে ভাবি যাবো
কোলকাতা গিয়ে ঘটির রান্না
মজা করে সব খাবো।

কিছুদিন পর কোলকাতা গিয়ে
উঠলাম বন্ধুর বাড়ি
বড় আশা ছিল বড় আদর পাব
নিয়েছি মিস্টির হাঁড়ি।

আমায় দেখে বন্ধুর মুখ ভার
বধুটি উঠছে রুষি
মনে হলো তারা বড়ই বিরক্ত,
নয় যেন তত খুশি।

খাওয়ার টেবিলে তাকিয়ে দেখি
দু’টি বাটি আছে রাখা
একটিতে আছে ভাজি-ভুজি-ডাল
অন্যটিতে কি যেন ঢাকা।

তোষাতোষি করে খাওয়াচ্ছে মোরে
ভাত, আলু ভাজি, ডাল
কি আর বলবো, অর্ধেক ডিম
সাথে কাঁচা লঙ্কার ঝাল।

‘এসেছেন যখন অর্ধেক ডিমের
পুরো খেতে হবে দাদা
নইলে কিন্তু মাইন্ড করব
মাইন্ড করবে অনুরাধা’।


কথা শুনে ভাবি বড় আয়োজন
খাবার খারাপ নয়
অর্ধেক ডিমের পুরোটা খাব
বাকীটা নিয়ে মোর ভয়।

রাতের জন্যে রেখে দিবে নাকি
বাকি অর্ধেক ডিম
সেই কথা ভেবে খাওয়ার টেবিলেই
রক্ত হলো যেন হিম।

আর্ধেক ডিমের এতো তোষাতুষি
খেতেই হবে পুরো
এমন আদর ভাবিনি কখনও
পেলাম না মাছের মুরো?

তাদের চেহারায় বিরুক্তির ভাব
আর কি যায় থাকা
সকালে উঠেই হোটেলে উঠলাম
বন্ধুত্ব পড়িল ঢাকা।

ভারাক্রান্ত মনে ছাড়লাম বাড়ি
কেউ করল না মানা
হোটেলে থেকে হোটেলে খেয়ে
ছ’দিন কাটালাম টানা।

বাঙ্গালী খায় বাঙ্গালী খাওয়ায়
এ যে বাঙ্গালীর স্বভাব
ঘটি বন্ধুটিও বাঙ্গালী বটে
মানসিকতার বড় অভাব।

বিদায়ের কালে আবার গেলাম
বন্ধুটির পেলাম দেখা
আতিথেয়তা কাহাকে বলে
কত কিছু হলো শেখা।

”খেয়ে এসেছেন না গিয়ে খাবেন,
জিজ্ঞাসা না করে পারি
চাল সেদ্ধ দিবো পারছি না তা
করছেন যে তাড়াতাড়ি”?

একথা শুনে খিদে ছিল বটে
খিদে গেল সব ঘুচে
ক্ষুধার্ত পেটে এলাম ফিরে
রুমালে মুখটা মুছে।

রিক্সায় উঠে রওয়ানা হয়েছি
ছুটে এলো অনুরাধা
মোর পানে চেয়ে হাত নেড়ে বলে,
‘খেয়ে গেল হতো না দাদা’?

কথা শুনে মোর পিত্তি জ্বলে গেল,
ঢাকায় বসত করে
এমন আদর পাইনি কখনও
পেলাম বন্ধুটির ঘরে।

স্মরণীয় হয়ে আজো আছে মোর
বন্ধুটির সেই কথা
মনের অজান্তেই মনে পরে যখন,
হেসে ভাঙ্গি নিরবতা।

এমন আদর সেই যে পেলাম
আর পাইনি কভু
ভুলে যেতে চাই ভুলিতে পারি না
মনে পড়ে যায় তবু।

ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণভোট ২০২৬ কী এবং কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ তাদের প্রতিনিধিদের পরিবর্তে নিজেরা সরাসরি কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে ভোট দেয়। গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলকও হতে পারে যার ফলে নতুন নীতি... ...বাকিটুকু পড়ুন

আমার চাইনিজ বস বলেছেন, তারেক রহমান বদলে গিয়েছে...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১



১. আগেই বলেছি, চাইনিজ বস বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুব খেয়াল রাখেন। এ দেশের বেশীরভাগ রাজনীতিবিদ অসৎ হলেও তিনি মনে করছেন, ১৮ বছর ইউকে-তে থেকে দেশে আসার পর তারেক রহমান... ...বাকিটুকু পড়ুন

দুঃখ পাখি

লিখেছেন মায়াস্পর্শ, ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪১

এসেছো ?
জমানো সব দুঃখ নিয়ে?
অঝোরে কেঁদে কেঁদে বলবে তো,
তা বেশ বলো আমাকে।
জাগতিক নিয়ম তো আর ভুল হয়না
দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ।
ভুল হয় তখন,
যখন দুঃখ... ...বাকিটুকু পড়ুন

=আবোল তাবোল ইচ্ছে মনে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৩


ইচ্ছে করে গড়ে তুলি
হাঁস মুরগির এক খামার,
শ' কবুতর পালার ইচ্ছে
বুকের ভেতর আমার।

ইচ্ছে করে পুকুর জলে
ছাড়ি মাছের পোনা
জল পুকুরে সাঁতার কাটি
হয় যে স্বপ্ন বোনা।

ইচ্ছে করে বিড়াল রাখি
বাইরে রাখি কুকুর,
শালিক ময়না রাখি... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচনের আগেই ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩০


বাংলাদেশের রাজনীতি যখন এক মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই ঢাকার রাজপথে পা রাখলেন এক পরিচিত মুখ—ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঘড়ির কাঁটা বলছে সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা। শীতের কুয়াশা মোড়ানো শাহজালাল আন্তর্জাতিক... ...বাকিটুকু পড়ুন

×