রাজনৈতিক খাদক
২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
নেতারা খাই খাই
করে রাজনীতিতে
যত খায় তত চায়
নহে ভয় ভীতিতে।
সুদ খায়, ঘুষ খায়
খায় মাল রিলিফের
লক্ষ টাকা চাঁদা খায়
কোটি পতি দীলিপের।
মান খায়, জান খায়
খায় কর্মী ভক্ত
মিছিল মিটিংয়ে খায়
তাজা তাজা রক্ত।
নেশা খায়, পেশা খায়
খায় অফিস আদালত
গাড়ি খায় বাড়ি খায়
খাওয়া তাদের খাসলত।
হাট খায়, ঘাট খায়
খায় ব্রীজ, কালভার্ট
অফিস ঘরে বসে খায়
পিওনের প্যান্ট সার্ট।
কাট খায়, টিন খায়
খায় লোহালক্কর
ধরা পরলে ফেঁসে যায়
ছোট চামচা বক্কর।
নদী খায়, নালা খায়
খায় উঁচু পর্বত
হোটেলেতে ফাও খায়
দামি দামি শরবত।
মাছ খায়, গাছ খায়
খায় পাখি কাক-চিল।
বড় বড় খুঁটি খায়
সাথে খায় ভুয়া বিল।
রেল খায়, তেল খায়
খায় বাসের চাকাটা
সুযোগ পেলে খেয়ে ফেলে
উড়ো প্লেনের পাখাটা।
বালু খায়, সিমেন্ট খায়
খায় ইট সুরকি
বড় বড় বিল্ডিং খায়
যেন মুড়ি মুড়কি।
সোনা খায়, রূপা খায়
খায় পিতল-দ¯তা
ছোট বড় ব্যাংক খায়
খায় গমের ব¯তা
ঝাড়– খায়, হারপিক খায়
খায় পুরো টয়লেট
যত খায় তত চায়
খাদোকের মহা পেট।
নেতাদের খাওয়া খাওয়ির
কত কবো কিসসা
টেবিলেতে বসে খায়
গরীবের হিস্যা।
ভালো খায়, মন্দ খায়
খায় নিজ দেশেতে
বিদেশেতে পাড়ি দেয়
সব খাওয়া শেষেতে।
ছবি ঃ ইন্টারনেট
রচনা কাল: ০৬-১২-২০১২ইং
সেগুন বাগিচা।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক...
...বাকিটুকু পড়ুনঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন