somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ! স্বাধীনতা?

২১ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধ ভাঙ্গার আওয়াজ, সামহোয়ারে এসেছি প্রায় দেড় মাস। এখনও নিজের লেখা শুধু নিজেই পড়ি। কারণ এখনো প্রথম পাতায় যাওয়ার সুযোগ হয়নি। প্রথম পাতায় যাওয়া নিয়ে আগ্রহও তেমন একটা নেই। কারণ কিছু কিছু ব্লগার তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি যেভাবে আক্রমান্তক ও হিংসাত্বকভাবে উপস্থাপন করছেন, তাতে আমাদের ভবিষ্যত কোথায়; তা নিয়ে সংকিত হতে হয়। কারণ একজন ব্লগার যখন তার দৃষ্টিভঙ্গি, চিন্তা, চেতনা ও ঘটনা বিশ্লেষণ লেখনীর মাধ্যমে উপস্থাপন করেন, তখন তাকে ব্যক্তি হিসাবে না দেখে দেখার চেষ্টা করি তিনিও একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন; অর্থাৎ এ ধরণের চিন্তা চেতনার মানুষও আমাদের চারপাশে অবস্থান করছে। আমাদের চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি যদি হিংসাত্বক আর নোংরামিতে পরিপূর্ণ হয়, তবে জাতি হিসাবে আমরা কোনদিকে এগিয়ে যাচ্ছি, তা সহজেই অনুমান করা যায়।
ব্যক্তি হিসাবে সবার নিজস্ব একটা ভাবনা থাকে, সেই ভাবনা প্রকাশ করার অধিকারও সবার আছে। কিন্তু যে ভাবনা প্রকাশের মাধ্যমে মানুষের প্রতি অমর্যাদা প্রদর্শন করা হয়, যে ভাবনা প্রকাশে অমানবিকতা ফুটে ওঠে, যে ভাবনা প্রকাশের মাধ্যমে মানুষকে অমানুষ হওয়ার জন্য উৎসাহিত করা হয়, সেই ভাবনা প্রকাশের স্বাধীনতা কি থাকা উচিত? সেই ভাবনা প্রকাশ কতটা যৌক্তিক?
প্রযুক্তির কল্যাণে আমরা নিজের চিন্তা ও ভাব প্রকাশের যে মাধ্যম পেয়েছি, সেটার যথাযথ ব্যবহার করা প্রয়োজন, মাদকাসক্তের মত আসক্ত হয়ে নিজেদের অপরিনত সংকীর্ণতাগুলিকে প্রকাশ করার মাধ্যমে নিজেদের দুর্বলতাগুলোকে জাহির করে একটা দুর্বল জাতি গড়ে তোলায় পরোক্ষ সহযোগিতা করা নিশ্চয়ই আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়।
আশাকরি ব্লগারবৃন্দ, বিষয়গুলো ভেবে দেখবেন। চিন্তা করুন, আপনার ভাবনাগুলো সারা বিশ্বের মানুষ পড়ছে এবং তারা আপনার চিন্তা দিয়ে আমাদের দেশ ও জাতিকে মূল্যায়ন করার চেষ্টা করবে। নিশ্চয়ই বিশ্ববাসীর নিকট আমরা একটা খারাপ ধারণা দেওয়ার চেষ্টা করবো না।
ব্লকের অনেক পোষ্টই আমাকে ব্যক্তিগতভাবে আহত করেছে, কিন্তু সকলের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কোন পোষ্ট নিদ্দির্ষ্ট না করেই লেখাটা লিখলাম, অনেকটা কষ্ট পেয়ে। আশাকরি, আগামীতে আমরা আর কাউকে আহত করবো না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×