somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্পসম্পর্কবিহীন শিল্পায়ন: গার্মেন্টস সেক্টরে অস্থিরতা

৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল গার্মেন্টস সেক্টরের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গার্মেন্টস সেক্টরের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। ন্যূনতম মজুরি হিসাবে ৭ম গ্রেডের শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়েছে ৩০০০ টাকা। কিন্তু শিক্ষানবিশ শ্রমিকদের বেতন ধরা হয়েছে আড়াই হাজার টাকা। ন্যূনতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে চতুরতার আশ্রয় নিয়েছেন। ন্যূনতম মজুরি নির্ধারনের মাধ্যমে একজন অদক্ষ শ্রমিকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেই অর্থে শিক্ষানবিশদের যে বেতন নির্ধারণ করা হয়েছে, সেটাই হলো গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি। অথচ বলা হচ্ছে, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০০ টাকা। এখানে কৌশলে সত্যকে এড়িয়ে যাওয়া হচ্ছে।

দ্বিতীয় বিষয় হলো, নির্ধারিত ন্যূনতম মজুরি কাঠামোটি বাস্তবায়ন করা হবে আগামী ১লা নভেম্বর হতে। অতীতে সরকার যেকোন সিদ্ধান্ত গ্রহণ করলে তা পরবর্তী দিবস হতেই কার্যকর করার নির্দেশ প্রদান করেছে। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের বেলায় তা করা হয়নি। সবার মনে রাখা উচিত, আগামী মাসে ঈদ এবং ঈদকে কেন্দ্র করে গার্মেন্টস সেক্টরে প্রতিবছর কিছু না কিছু ঘটনা-দুর্ঘটনা ঘটে থাকে। এবার ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করা হলো ঈদের আগে, যা ঈদের পরে বাস্তবায়ন করা হবে। ঘটনাটি গার্মেন্টস সেক্টরে কি প্রভাব সৃষ্টি করবে, তা ন্যূনতম মজুরি বোর্ডের ভাবনায় আসা উচিত ছিল। কিন্তু তারা শ্রমিকের দিকগুলোকে ভাবনায় নেয়ার প্রয়োজন বোধ করেননি।

গার্মেন্টস মালিকরা শিল্পউদ্যোগী না হয়ে একেকজন সামন্ততান্ত্রিক মানসিকতাসম্পন্ন লুম্ফেন এ পরিণত হয়েছেন। কিন্তু সরকার এই লুম্ফেনগিরিকে কেন প্রশ্রয় দিচ্ছেন? দেশে শিল্প বিকাশের অন্যতম শর্ত হলো শিল্প সম্পর্ক। কিন্তু আমাদের দেশের কোন শিল্পমালিক কিংবা সরকার কখনোই শিল্পসম্পর্ককে আমলে নিয়ে আসেননি। দেশের শিল্পসম্পর্ক ইন্সটিটিউট এবং প্রশিক্ষণ ইন্সটিটিউটগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে, সেগুলোর অকার্যকর ব্যবহার দেখেই বোঝা যায়, সরকার দেশে শিল্পায়নের চিন্তা করছেন অনভিজ্ঞতা নিয়ে। শিল্পসম্পর্ক ছাড়া শিল্পায়ন সম্ভব নয়, একথাটি এখনো কেউ উপলব্ধিতে নিয়ে আসতে পারেন নি।

মজুরি কাঠামো নির্ধারণ করেই তা ঘোষণা করলেন শ্রমমন্ত্রী। একই সাথে উনারা গার্মেন্টস সেক্টরে যাতে নৈরাজ্য তৈরী না হয়, সেইজন্য সবাইকে নির্দেশ দিলেন। কিন্তু তারা লক্ষ লক্ষ শ্রমিকের শক্তিকে আমলে নেননি, অবহেলার চোখে দেখেছেন।

গার্মেন্টস সেক্টরের ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে আজ সকালে নাকি শ্রমিকরা মহাখালী তেজগাও এলাকায় অবরোধ করে ভাংচুর শুরু করেছে। অবস্থাটি সৃষ্টি করার জন্য কারা দায়ী? সরকার-মালিকগণকে তা ভেবে দেখতে হবে। নাকি তারা আবারো ষড়যন্ত্র খুজে বেড়াবেন বরাবরের মতো। নিজের তৈরী করা সমস্যার দায়ভার অন্যের ঘাড়ে না চাপিয়ে সমস্ত পরিস্থিতি বিবেচনায় নেয়া প্রয়োজন। মনেরাখা প্রয়োজন, লক্ষ লক্ষ শ্রমিকের শক্তিকে পুলিশ দিয়ে কিংবা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে দমন করা সম্ভব হবে না। মনোযোগি হতে হবে, শিল্পসম্পর্ক স্থাপনে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×