somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উজবুক ক্ষমা চাহিলেন, তবে.........

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরা খাইয়াছেন উজবুক। নেপথ্যের প্রতি তিনি কহিলেন, 'ধরা খাওয়া মিনিমাইজ করিতে হইবো। তাই ক্ষমা প্রার্থনা করিব'। নেপথ্য কহিলেন, ‌‌'ক্ষমা প্রার্থনা করিলেই কি তুমি ক্ষমা পাইবা। ল্যাঞ্জা তো কাটিয়া ফেলিয়াছ। এখন তুমি ল্যাঞ্জা কাটার দলে। তাই ক্ষমা-টমা চাওয়ার দরকার নাই।' উজবুক কহিলেন, 'প্রয়োজন আছে বড় হুজুর, ক্ষমা চাহিলে কাটা ল্যাঞ্জার দিকে কেউ আর তাকাইয়া দেখিবে না। তাতে আমাদেরই লাভ বড় হুজুর। তাগো দলে মিইশ্যা গিয়া সময় সুযোগ মতো আবার অন্য এপিসোড লিখিব।' নেপথ্য ভাবিয়া দেখিলেন, ‌ব্যাটা উজবুক হইলে কি হইবে, মাথায় গোস্ত আছে। সেজন্যই তো ব্যাটা নিজের মুখোশ ঢাকিয়া রাখিয়া এতো কিছু লিখিয়া নাম কামাইয়াছে। নেপথ্য কহিলেন, ' ক্ষমা চাহিতে পার, তবে সেটা টেকনিক্যাল হইতে হইবে।' উজবুক কহিলেন, ' কেমন বড় হুজুর।' নেপথ্য কহিলেন, ' বুঝলা না, ঘটনাটাকে অস্বীকার করা যাইবে না। ঘটনাকে ঠিক রাখিয়া ক্ষমা চাহিতে হইবে।' উজবুক কহিলেন, ' বড় হুজুর কি আমাকে উজবুক ভাবিয়াছেন? আমি কি এতোটা উজবুক না। রাত্রি জাগিয়া ভাবিয়া চিন্তিয়া আমার দেশ পড়িয়াছি, বাঁশের কেল্লায় তন্ন তন্ন করিয়া খুজিয়া প্রতিদিন সত্য উদ্ভাষিত করেছি। তাই তো গল্পের প্লটটা চট করিয়া মাথায় আসিয়াছিল।' নেপথ্য কহিলেন, ' তুমি বড় বেশি কথা বলো। যাও, টেকনিক্যালি ক্ষমা চাও। কিন্তু সাবধান, মনে রাখিও, তুমি কিন্তু ল্যাঞ্জা কাটিয়াছ।'
অতঃপর উজবুক ক্ষমা চাহিয়া লিখিলেন, 'আমি আমার বিশ্বাস থাকিয়া একটি গল্প লিখিয়াছি। কিন্তু কারও কিংবা কোনো গোষ্ঠীর মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে গল্পটি লেখা হয়নি। দেখা যাচ্ছে, বেশ কিছু পাঠক গল্পটি পড়ে ক্ষুব্ধ হয়েছেন। অনিচ্ছা সত্ত্বেও তাঁদের ক্ষুব্ধ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। গল্পটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে কোনো গল্পগ্রন্থে এটি অন্তর্ভুক্ত করা হবে না।'
উজবুক পুনরায় প্রমাণ করিলেন যে তিনি একটা উজবুক।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×