somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী আবেদনময়ী হলে চাকরিচ্যুত করা যাবে!!!!!

২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্মরত কোন নারী অতি সুন্দরী হলে, অতি আবেদনময়ী হলে চাকরিদাতা তাকে ছাঁটাই করতে পারবেন। এমন এক আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের সুপ্রিম কোর্ট, শুক্রবার ওই আদালত এ রায় দেয়। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক নারী কর্মচারীকে চাকরিচ্যুত করার মামলা থেকেই এমন রায় দেয়া হয়। গত ১০ বছর ধরে ডেন্টিস্ট নাইটের সহকারী হিসেবে কাজ করছিলেন মেলিসা নেলসন। মেলিসা খুব সুন্দরী ও আবেদনময়ী হওয়ায় তার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে নাইটের। এ নিয়ে তাদের পরিবারে দেখা দেয় অশান্তি। এমন এক সময়ে নাইট চাকরিচ্যুত করেন মেলিসাকে। মেলিসাও ছাড়ার পাত্রী নন। তিনি আদালতে যান। সেখানে অভিযোগ করেন। বলেন, অফিসে তিনি কোন ভুল করেন নি। ডেন্টিস্ট নাইটকে তিনি একজন বন্ধু ও পিতৃতুল্য মনে করেন। কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আদালতে ডাকা হয় তাদের দু’জনকে। সাক্ষ্য নেয় আদালত। তাতে দেখা যায় তাদের মধ্যে প্রণয়ের মতো কোন ঘটনা ঘটেনি। ডেন্টিস্ট নাইট বলেন, মেলিসা বিভিন্ন সময় নজরকাড়া পোশাক পরতেন।

তাকে আবেদনময়ী দেখাতো। এ নিয়ে তিনি তাকে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু মেলিসা তা শোনেন নি। ২০০৯ সালে তাদের মধ্যে চিঠিও লেনদেন হয়েছে। কিন্তু সেগুলোতে প্রেম নয়, ছিল কাজ নিয়ে লেখা। কিন্তু কিছু চিঠি ছিল ইঙ্গিতময়। নাইট এক পর্যায়ে আবেদন জানিয়ে মেলিসাকে একটি চিঠি লেখেন। তবে মেলিসা তার উত্তর দেননি। দুর্ভাগ্য নাইটের। ওই বছরের শেষের দিকে ঘটনাচক্রে ওই চিঠিটি গিয়ে পড়ে নাইটের স্ত্রীর হাতে। তিনি তাদের স্বামী-স্ত্রীর সম্পর্কে মেলিসাকে হুমকি হিসেবে মনে করেন। স্বামী নাইটের ওপর চাপ সৃষ্টি করেন যাতে মেলিসাকে চাকরিচ্যুত করা হয়।
অবশেষে সংসার ধরে রাখতে ২০১০ সালে মেলিসাকে চাকরিচ্যুত করেন নাইট। এ নিয়ে শুনানি শেষে আদালতের সাত বিচারপতি তাদের আদেশে বলেন, এই মামলায় যে প্রশ্নটি সামনে চলে এসেছে, তা হলো- কোন নারীকর্মী প্রণয়ের সম্পর্কে না জড়ালেও যদি মালিক মনে করেন, তার কর্মীর আকর্ষণ অপ্রতিরোধ্য, তবে তাকে চাকরিচ্যুত করা আইনসিদ্ধ হবে কিনা! আদালত সর্বসম্মতভাবে বলেন, মালিক যদি তার কর্মীকে অধিক আবেদনময়ী মনে করেন, তবে তিনি ওই কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন। আর এ ধরনের পদক্ষেপ বৈষম্যের অপরাধে বেআইনি হবে না।

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×