somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেলায় হারিয়ে যাওয়া ছেলেটি

০৭ ই জুন, ২০১০ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবো। সেই ৬ বছর বয়স থেকে আমি ঢাকায়। আম্মু চাকরির কারনে তখনো চাঁদপুরে। আমি নানুবাড়িতে থেকে ঢাকায় পড়ি। আম্মু চাঁদপুর আমি ঢাকা, খুবই যন্ত্রনাময় সেই স্মৃতি আমার কাছে। এভাবে আমায় ৩ বছর মা কে ছাড়া থাকতে হয়েছে। যাই হোক মূল কথায় আসি.........

সময়টা ১৯৯৫ সাল। আমি তখন ক্লাস টু-এ পড়ি, পহেলা বৈশাখ উপলক্ষে বেড়াতে গিয়েছি আম্মুর কাছে.........আমি জীবনে তখনো মেলা দেখি নাই। খালি নানা মানুষের
কাছ থেকে বর্ননা শুনেছি । মেলায় যাওয়ার প্রবল আগ্রহ নিয়ে আব্বুকে বললাম মেলায় নিয়ে যেতে, আব্বু বললেন ঠিক আছে কাল নেবো। আমি তো শুনে মহাখুশি।
পরের দিন বাপ-বেটা রওনা দিলাম মেলার উদ্দেশ্যে.........মেলা হচ্ছিল গজড়া নামক হাটে।
মেলায় এসে তো আমার চক্ষু চড়ক গাছ!! এত সুন্দর!!!!!...এতো আমার ভাবনার বাইরে। চারিদিকে রঙ বেরং এর বেলুন, মাটির খেলনা, মিষ্টি জাতীয় নানা খাবার, নাগরদোলা, সাপের খেলা সহ আরো কত কি!!! আমি তো অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আব্বু আমায় একটি বেলুন কিনে দিলেন আমি সেটা হাতে নিয়ে বাবার পাশে হাঁটছিলাম...।প্রচন্ড ভীড় চারিদিকে, এরই মধ্যে আব্বু আমায় বলছিলেন এটা অমুক এটা তমুক। আমি মনোযোগী ছাত্রের মতো সব শুনছিলাম ও অবাক বিস্ময়ে উপভোগ করছিলাম । হঠাৎ দেখলাম মাটির পুতুলের দোকান, আমি কিছু না বুঝেই সেই ভিড়ের মাঝে ঢুকে পড়লাম। এটা সেটা দেখতে লাগলাম। তখনো আমার মাথায় আসেনি যে আব্বু আমার পাশে নাই। হঠাৎ বাবাকে দেখানোর কথা মনে হতেই পাশে তাকাতেই দেখি বাবা নাই চারিদিকে সব অপরিচত মুখ। আমি ভীড় ঠেলে বেরিয়ে আসলাম। চারিদিকে তাকাচ্ছি কিন্তু কোথাও বাবা নাই। কাঁদা শুরু করলাম(আমি ছোট বেলায় ঠোট উলটে এমন ভাবে নাকি কাঁদতাম যে কোন শব্দ হোত না শুধু অঝোরে চোখ বেয়ে পানি পড়তো, আসলে জোরে কাঁদতে লজ্জা পেতাম)চোখ বেয়ে অঝোরে পানি পরছে কোথাও বাবা নাই, হঠাৎ এক মহিলা আমায় খপ করে ধরে একটু সাইডে নিয়ে আসলেন , আমিকিছুই বুঝতে পারছিলামনা। আমাকে প্রশ্ন করে বসলেন এই তোর মা-বাপ কই? আমি জানিনা বলে আবার কাঁদতে থাকলাম। মহিলা দিল এক ধমক আমি চুপ করে গেলাম চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে। পরে প্রায় একঘন্টা পর আব্বু আমায় খুঁজে পেলেন। আমায় পেয়ে তিনি কি করে ছিলেন সেটা এখন দেখতে পেলে ভালই হতো ।
ভাবতে ভালই লাগে শেষ পর্যন্ত বাবা মার কাছে ফিরে আসতে পেরেছিলাম। নাহলে জীবনটা হয়ত অন্যরকমই হত। প্রিন্স হাইয়ান হয়ে যেতাম রহিম বাদশা হা হা হা :):):D:D। উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ বাবা মার কাছে ফিরিয়ে দেয়ার জন্যে। ঘটনাটার পুরোটাই বাবার মুখে শোনা। সেটাকেই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে কষ্ট করে পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×