ভেবে পাইনা কেন এটা হয়। জনগন ! সেতো দেশের সবাই । সবারই সমান অধিকার। তাই না। কিন্তু এ কি হাল দেশের। এই ধরুন- ঢাকা সিটিতে জ্যাম কোন নিত্য নতুন ব্যাপার নই। জ্যাম লাগতেই পারে। যেখানে একবার 2 মিনিটের সিগনাল লাইট জ্বললেই 1 শত গাড়ি দাড়িয়ে যায়, সেখানে যদি অনেকখন জ্যাম লেগে থাকে তাহলে ব্যাপারটা কেমন দেখায়। দেশের মন্ত্রী মিনিষ্টার গণ তো আর জ্যামে পড়েন না তাই তাদের এ বিষয়ে কোন ধারনাই নেই। আজকের ব্যাপারটাই বলি গাড়িতে আসছি হঠাৎ গাড়ি দাড়িয়ে গেলো । প্রথমে ভেবেছি হয়তোবা সিগন্যাল লাইট । কিন্তু একটু পরে দেখা গেলো এ জ্যাম শেষ ই হয় না। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি চারিদিকেই জ্যাম। মাঝপথের রাস্তা ফা কা । একটু পরে শুনলাম মন্ত্রী সাহেব আসছেন। এরজন্যই চারিপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রী সাহেব 3 কিঃ মিঃ দুরে আছেন এখন থেকেই তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে বলুন । দেশের কি অবস্থা । আসলে এই সব মন্ত্রীগণ যদি একবার জ্যামে পড়তেন তাহলে বুঝতেন দেশের মানুষের ভোগান্তি র কথা । আমার মতে মন্ত্রী ও এ দেশের মানুষ আর সাধারণ জনগন ও এদেশের মানুষ । সাধারণ জনগন যদি জ্যামে চলতে পারে তবে মন্ত্রীগণ কেন পারবেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



