somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতিবান্ধায় বিএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়াল বাংলাদেশী কৃষকরা

২৮ শে মার্চ, ২০১২ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার কি করলো বা কি করবে তার আশায় বুক না বেধে আসুন এভাবেই প্রতিরোধ গড়ে তুলি। কেননা সরকার আসবে, সময় ফুরিয়ে গেলে আবার চলেও যাবে। কিন্তু দেশটা আমাদেরই রয়ে যাবে। সিমান্তে যারা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছেন বা মারা যাচ্ছেন তারা আমাদেরই ভাই বোন। সরকারের কিছুই না।

খেলার মাঠে একবার এর জবাব দিয়েছি, যে আমরাও পারি। ভারত বুঝতে পারে বাংলাদেশ ক্রিকেট দল এখন শক্তিশালী একটি দল। তারা এর মূল্যায়ন ও করে। এখন সময় সীমান্তেও বুঝিয়ে দেবার যে, নির্যাতনের বদলে নির্যাতন, হত্যার বদলে হত্যা। আমাদের-কে ধরে নিয়ে গেলে আমরাও ধরে নিতে জানি।

আমাদের বীর বাঙ্গালী ভাইদের একটি সাহসী পদক্ষেপঃ

বৈঠকের আগেই ফেরত দিল সাবুকে : হাতিবান্ধায় বিএসএফের বিরুদ্ধে রুখে দাঁড়াল বাংলাদেশী কৃষকরা
-----

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্ত থেকে গতকাল সকালে বিএসএফ আবারও সাবু নামে এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার ৯ ঘণ্টা পর সন্ধ্যায় ফেরত দিয়েছে। এ সময় বাংলাদেশী কৃষকদের হাতে আটক নুর আলম নামে এক ভারতীয় কিশোরকেও বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও সীমান্তবাসী জানায়, গতকাল সকাল ৯টার দিকে হাতিবান্ধার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪নং মেইন পিলারের ৫/এস এলাকায় ভারতীয় কৃষক আইউব আলী তার কৃষি জমিতে কাজ করছিল। পাশেই বাংলাদেশী কৃষক আতিয়ার রহমানের ছেলে অবুঝ শিশু হাসানুজ্জামান সাবু তাদের জমিতে সেচ কাজ দেখছিল। এ সময় ভারতীয় কৃষক আইউব শিশুটিকে তার শ্যালো মেশিন স্টার্ট করার জন্য টিইউবওয়েল চেপে দিতে অনুরোধ জানায়। অবুঝ সাবু কোনো কিছু না বুঝেই ভিনদেশী কৃষকের কথামতো টিউবওয়েলে পানি তুলে দিতে গেলে অদূরে ওঁত্ পেতে থাকা ফুলবাড়ি ক্যাম্পের এক বিএসএফ সদস্য জোর করে তাকে ধরে নিয়ে যায়। এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন ভারতীয় কৃষক আইউব। মুহূর্তে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশী কৃষকরা। তারা তাত্ক্ষণিকভাবে বিষয়টি সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পকে অবহিত করেন। বিজিবি এর প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠান। পত্র পেয়ে গতকাল বিকাল ৬টায় পতাকা বৈঠকে বসার কথা জানায় ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্প। কিন্তু সে অপেক্ষা আর সহ্য হচ্ছিল বাংলাদেশ সীমান্তবাসীর। আর তাই বিএসএফের ওই আগ্রাসনের প্রতিবাদে সিঙ্গিমারী সীমান্তে জড়ো হওয়া শত শত কৃষক মুহূর্তে ভারতীয় কিশোর নূর আলমকে ধরে এনে বিজিবির কাছে সোর্পদ করেন।
গতকাল সরেজমিন দেখা যায়, কাঁটাতারের ওপারে ভারতীয় নাগরিকরা বিএসএফের গাড়ি থামিয়ে এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। অবস্থা বেগতিক দেখে বিকাল ৬টায় বিজিবি-বিএসএফের নির্ধারিত পতাকা বৈঠকের এক ঘণ্টা আগেই বাংলাদেশী শিশুকে ফেরত দেয় বিএসএফ। পাশাপাশি ভারতীয় কিশোর নূর আলমকেও বিএসএফের হাতে হস্তান্তর করেন সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিএসএফ কর্তৃক অপহৃত শিশু সাবু তার মায়ের কোলে ফিরে এসে কান্নায় ভেঙে পড়েন। সাবু জানায়, ধরে নিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তাকে মারধর করে। পরে ক্যাম্পে নিয়ে মারধর না করলেও তাকে মদ ও ফেনসিডিল হাতে দিয়ে ভারতের থানায় পাঠাতে চেয়েছিল বলে জানায় সাবু। কিন্তু ভারতের এক কিশোরকে ধরে আনার পর বিএসএফ সেই সিদ্ধান্ত পরিবর্তন করে।
এ ব্যাপারে লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম জানান, নির্ধারিত পতাকা বৈঠকের আগেই বিএসএফ অপহৃত শিশু সাবুকে ফেরত দেয়। তাই ভারতীয় কিশোর নূর আলমকেও ফেরত পাঠানো হয়েছে।

সুত্র - দৈনিক আমার দেশ
Click This Link
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×