তোমাকে দেখা সেই মুহূর্ত টুকু যেন,
সকালের খোলা জানালা দিয়ে
শুধু শরীর জুড়ানো অনুভব।
যেন শুধু ছুঁয়ে দেখা হবে
মুহুর্মুহু একটা শিহরণ মাখা অনুভবে,
সীমারেখা নেই কোথাও
দুচোখ হারানো কালিমাখা বৃক্ষাগ্র ছাড়া।
তবুও জানালার এপাশ ওপাশ
আর অহর্নিশি ছুঁই ছুঁই অনুভব,
অবশিষ্ট শুধু কোথাও এক শুন্যতা।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


