বাধ্য হয়ে এলাম এই অচেনা জায়গায়, চেনা এক রাজকন্যার খোঁজে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার নাম প্রিন্স। মা বলেন আমি দেখতেও নাকি প্রিন্সের মত। আমি অবশ্য এক্ষেত্রে বিনয়ি। লাজুক হেসে বলি, আরে নাহ (মনে মনে কিন্তু ঠিকই খুশি হই, এটাও জানি আমি আসলেই রাজপুত্র)
হাইট বেশ ভাল ৫ ফিট ১২। হাহা। কি যে বলি। ৫ ফিট ১২ আবার কেমনে হয়। ৬ ফিট আরকি। তবে ওজন টা একটু কম। ৫০ কেজি। ডায়েট করি তো। চোখে চশমার কারনে বেশ জ্ঞানী জ্ঞানী ভাব।
কি সব বকছি। আসল কথাই তো বলা হয় নি।আমি নাভানা তে চাকরি করি। সিভিল ইঞ্জিনিয়ার। বেশ ভাল স্যালারি। আমার বস আমাকে বেশ ভাল পান। মা ছাড়া পৃথিবীর এই আরেকটি লোকের বিশ্বাস আমি নাকি দেখতে রাজপুত্রের মত। তা কথা প্রসঙ্গে বললেন ওনার ওয়াইফের বোনের নাকি বিবাহ যোগ্য একজন মেয়ে আছে। কথাটা শুনেই আমার লজ্জায় গাল লাল হয়ে গেল। যদিও তা বোঝা গেল না। মেয়ে নাকি অসম্ভব ভাল তবে একটু জেদি। পয়গাম পাঠালেই ধেই ধেই করে বিয়ে করতে রাজি হবে এরকম মেয়েই নাকি সে না।
সম্ভাব্য হবু শাশুড়ি বললেন উনি নাকি সারাদিন কোন ব্লগ না কিসে জানি পড়ে থাকেন। বহু কষ্টে সৃষ্টে জোগাড় করলাম এই সামুর ঠিকানা। জানি উনি এখানেই আছেন। তবে আসল নামে নয়, ছদ্মনামে। আমি এখন খুঁজে বেড়াব এই অচেনা জায়গায়, যেন যুগ যুগ ধরে চেনা রাজকন্যা কে।
সাত সাগর আর তের নদীর পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন