somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের পরথম সম্পাদ্য (কিঞ্চিত লুলীয়)

০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইহা বহুতকাল পূর্বের কাহিনী।
কেলাস ফাইভ ডিঙ্গাইয়া বাপের চাকরী হেতু চাঁপাই নবাবগঞ্জে পৌঁছুলুম এবং ভাগ্যক্রমে এলাকা হইতে আষ্ট(৮) কিলো দূরে একখানা সরকারী স্কুলেও চান্স জুটিয়া গেল।
নতুন নতুন হাই ইশকুলে উঠিয়াছি,ইহা যেমন পাঙ্খা গজানোমুলক ছিল তেমনি ফাঁকিবাজি হেতু প্রায় প্রতি কেলাশেই বেত খাইবার যথেষ্ট ভয়-ও ছিল বৈকি!

এমন করিয়া তাই-রে-নাই-রে-না করিয়া চার মাস কাটাইয়া দিলাম।
মাঝে মাঝে কেলাস মিস করিয়া টেস্টি হজমি হজম করিতে যাইতাম হেতু গনিত কেলাস খানা একটু বেশীই মিস গিয়াছিল।

এরুপ করিয়া একদিন দপ্তরী হাওয়া বাতাস সহিত পুরো আকাশ আমার মাথায় থপ করিয়া পড়িয়া জানান দিল কিয়দকাল পর তোমাদিগের পরথম সাময়িক পরীক্ষা!
আমি মনে মনে বলি "কস্কি মমিন!"

একে একে দিলুম আর খেলুম(কি খেলুম তা বলা বাঞ্ছনীয় নয় :P)
এরপর আসিল গণিত!
কি কি জানি সবাই কহিল।আমি আমার মস্তকের ভকাবুলারি বাড়াইয়া তাহাতে একখানা নূতন শব্দ যোগ করিলাম "সম্পাদ্য"।
আদতে সবাই বলাবলি করিতে লাগিল ইহা নাকি কম সময়ে বেশি
মারক্স তুলিতে জুড়িবিহিন!

পরীক্ষার আগে সামনে অবস্থিত পরীক্ষাকালীন জানে-দোস্তের কথা স্মরন করিয়া উহা আর খুলিয়া দেখিবার চিন্তা নাকচ করিলাম।
পরীক্ষা শুরু হইল।
সময় ফুরায় সাথে এক্সপোনেনশিয়াল হারে আমার ভাণ্ডার-ও ফুরায়!:|
আমি এদিকে কলম দিয়া সম্মুখ ভাগে সাহায্য চাহিয়া ফ্ল্যাশ উড়াইতেছি!
অবশেষে বহুকষ্ট খরচ করিয়া তাহার খাতা অবলোকন করিয়া পেন্সিল আর কম্পাস কয়েকবার ভাঙ্গিবার উপক্রম করিয়া অঙ্কন সমাপ্ত করিলাম আমার প্রথম দেখা সম্পাদ্য!

এইবার লিখিবার পালা!
কোনো রকমে বিশেষ নির্বচন নামক কিছু একখানা লিখিলাম।
মোটা ফ্রেমের চশমা হেতু কেও কিছু দেখিল না :P
এমতাবস্থায় গার্ড চেঞ্জ হইল।
আর ক্লাশে কিনা আসিলেন মুতি স্যার!
সামনে বসা আমার সাহায্যকারী তড়াং করিয়া সোজা হইয়া গেল!
আমার খাতায় তখন লিখা
অঙ্কনের বিবরণঃ
আমি ভাবিলাম ইহা আর কঠিন কি?
শুরু করিলাম,
এবং সবশেষে যা হইল-


অঙ্কনের বিবরণঃ
প্রথমে জ্যামিতি বক্স খুলিলাম।(জ্যামিতি বানানে কয়েকবার কাটাকাটি করিয়া ঠিক করিবার বিরাট সাফল্য উপস্থিত!:P)
ইহার পর শার্পনার দিয়া পেন্সিল চোকা করিলাম।এইবার কম্পাসে পেন্সিল ভরিয়া জ্যামিতিক কলাকুশলী আঁকাইলাম।হাত থেকে পড়িয়া যাইবার দরুন ভোঁতা পেন্সিল আবার চোকা করিলাম।
এরপরও খাতা ভরিতেছেনা দেখিয়া আনকোরা নূতন পরিকল্পনা করিলাম :P
এরপর যাহা করিলাম-
গরু একটি উপকারী জন্তু।গরুর চার পা আছে।গরুর দুধ অনেক উপকারী।ইহা হইতে পায়েস,ক্ষীর,সেমাই সহ অনেক কিছু হয়।
গরু সম্পর্কিত হেনতেন দুই পৃষ্ঠা যাবত লিখিয়া শেষ করিলাম আমার প্রথম সম্পাদ্য :P

আর ফলাফল?
থাক আর না কই!:P



৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×