somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়!!!

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঠক আগেই বলছি আমি রসায়নের কোন ক্লাশ নেব না। তবে লেখাটার শিরোনাম এরকম দিলাম কেন?? সেটা বোঝার দায়িত্ব পাঠক আপনাদের উপর ছেড়ে দিলাম। যাই হোক আমি আমার মূল লেখাটা শুরু করছি।

Ethics- এ শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি ফিলোসফির একটা শাখা। সহজ ভাষায় একে ভূল ও শুদ্ধের পরিমাপক বলা যেতে পারে। আসলে ভুল বা শুদ্ধের চেয়েও একটু ব্যাপক। ইংরেজীতে বললে, A central aspect of ethics is 'the good life' the life worth living or life that is simply not satisfying, which is held by many philosophers to be more important than moral conduct একজন আত্মসচেতন লোক যেখানে তার সামর্থ্যের চূড়ান্তপর্যায়েও সহজস্বাভাবিক আচরণ করে সেখানে একজন অবিবেচক লোককে অনেক কষ্ট করতে হয় কিংবা পারেনা। বিখ্যাত দার্শনিক সক্রেটিস এর মতে একজন লোক যদি তার আত্মজ্ঞানের দ্বার উন্মুক্ত করে তবে সে অবশ্যই তার চারপাশের সমস্ত ঘটনা, যা তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তা বুঝতে পারে। তার মতে মানুষ সহজাতভাবেই যেটা সঠিক কিংবা ভাল মনে করে তা করে। প্রতিটি খারাপ কাজ অজ্ঞতারই ফল। একজন পাপী যদি সত্যিকার অর্থেই তার পাপ কাজের মানসিক এবং আধ্যাত্মিক ফল জানতো তবে সে কখনই সে কাজটি করতো না। এমনকি সে ঐ কাজটি করার কথা চিন্তাও করতো না। একজন মানুষ যে জানে সত্যিকার অর্থেই কোনাটা সঠিক তবে সে সহজাতভাবেই ঐ সঠিক কাজটি করবে।

সংক্ষেপে Ethics হল কোন কাজ করার বা না করার প্রক্রিয়া। কোন কাজটি আমাদের করা উচিৎ আর কোনটি অনুচিৎ তা নিরূপন প্রক্রিয়া বলা যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের সত্য কথা বলা উচিৎ। আবার অন্যভাবে বলতে পারি আমাদের মিথ্যা বলা উচিৎ নয়।

অন্যদিকে আইন (Law) হচ্ছে কতগুলো নিয়ম যা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে প্রয়োগ করে থাকে। সমাজে বিভিন্ন আংগিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আইন বিদ্যমান। একজন চোর চুরি করে ধরা পড়লেই কেবল আইনের আওতায় আসবে। কিন্তু সে যদি তার নৈতিকতার দ্বার কিংবা আত্মজ্ঞানের দ্বার উন্মুক্ত করে তবে সে কখন চুরি করতে পারবেনা। এখন প্রশ্ন উঠতে পারে, একটা লোক কখন চুরি করে???? যে কারনটি সবচেয়ে গ্রহণযোগ্য হবে তা হল পেটের দায়ে। আচ্ছা এর উত্তর আমি দেব। তার আগে যার বাসায় চুরি হল তার বাসা থেকে একটু ঘুরে আসি। চোর যে বাসায় চুরি করছে সে বাসায় চুরি করার মত অনেক কিছুই আছে। এ থাকাটা কি অনেকসময় অনৈতিক নয়??? আমার চারপাশে যখন লোক না খেয়ে দিন কাটাচ্ছে সেখানে আমি বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। না পাঠক আমি সাম্যাবস্থার কথা বলছিনা। আমি নজরুলের মত সাম্যের গান গাইতে পারি। কিন্তু আক্ষরিক অর্থে সমাজে সাম্যাবস্থা সৃষ্টির দূরাভিসন্ধি করিনা। আমি একবেলা না খেয়ে অন্যকে খাওয়ানোর কথাও বলছিনা। আরেকটা উদাহরণ দিচ্ছি। একজন রিক্সাওয়ালা আপনার কাছে পাঁচ টাকা বেশী ভাড়া চাচ্ছে?? এই চাওয়াটাও অনৈতিক। আবার এই চাওয়ার ফলে আপনি যদি তাকে চড় মারেন কিংবা গালাগালি করেন সেটাও অনৈতিক।

আইনের বিচারক থাকেন একজন জজ।কিন্তু নৈতিকতা কিংবা অনৈতিকতার বিচারক আপনার নিজের বিবেক।আর নিজের বিবেকের চেয়ে বড় বিচারক আর কি হতে পারে??? যে আপনাকে আপনার গলায় বাঁধা কাঁটার মত স্মরণ করিয়ে দেবে আপনার অনৈতিকতার কথা। বুদ্ধিমান পাঠক আপনারা নিশ্চই এতক্ষণে বুঝতে পেরেছেন যেখানে Ethics কাজ করে সেখানে Law এর কোন প্রয়োজন হয়না। কারন সকল Law-ই Ethics.

পবিত্র কোরআনের সূরা বাকারাতে বলা আছে, “তোমরা কেউ কারও উপর অত্যাচার করনা, কেউ তোমাদের উপর অত্যাচার করবেনা।”- আমি কোরআন বিশারদ নই। তবুও এটুকু বুঝতে পারি আমি যদি কাউকে আঘাত করি তবে সে আঘাত আমার কাছে ফিরে আসবেই। আমি যদি কারও সাথে অনৈতিক কিছু করি তবে আমার সাথেও কেউ অনৈতিক কিছু করবে। আমার লেখাটি আমি শেষ করবো। তবে তার আগে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা উল্লেখ না করে পারছিনা। আমার এক সহকর্মী নিয়মিত আমার কাছথেকে সিগারেট চেয়ে খেত। আমি তাকে কখনও সিগারেট কিনতে দেখিনি। প্রথমে কয়েকদিন আমি খুব আগ্রহ নিয়ে সিগারেট দিতাম। কিছুদিন পরে দেখলাম আমি যখন সিগারেট খেতে বের হই সেও তখন বের হয়। একদিন বিরক্ত হয়ে তাকে আমি বলি, “আমার সিগারেট শেষ হয়ে গেছে”। যদিও কথাটা মিথ্যা। সে তখন সিগারেট কিনে এনে খেল। আমি দেখে খুব শান্তি পেলাম। কিন্তু বাসায় ফেরার সময় আমি আমার সেই সিগারেটের প্যাকেটটা হাঁরিয়ে ফেলি। পাঠক আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি??????
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×