ঘড়িতে কটা বাজে ! গুণে গুণে এখন বাংলাদেশ সময় ৯:১৫ টা। অথচ কপালটা এমনই আরো ১ঘন্টা অফিসে থাকতেই হবে। অফিসগুলো কেমন জানি বেরসিক। শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া যেন কিছুই বুঝতে চাইনা। কাজ কর আর কর। একদন্ড নিশ্বেস ফেলার সময়ও পর্যন্ত নেই ব্যস্ত দিনগুলোতে । আজ এমনিতেই শুক্রবার সকালে এসেছি, অফিসে বস বলতে কেউ আসেননা। পুরো অফিস একা একা সামলাও। যদি কোন আর্গু করেছি তো অমনিই বস শুরু করে দিবেন “তোমার সমস্যা কি এখনও বিয়ে সাদী করনি, কোন ঝামেলা নেই, নেট আছে, ফোন আছে, পিয়ন আছে, টি-বয় আছে সবকিছুই তো রইল তাহলে সমস্যা কোথায়”, আরে বাবা ! বউ নেই তো কি হয়েছে বন্ধু বান্ধব তো আছে ! সে কথা বুঝতে চাইবেনা।
যতই বলি সমস্যার কথা বলছিনা, শুক্রবার বলে কথা, একটু হাওয়া খাব, ঘুরব এই তো হালকাভাবে দিনটাকে উপভোগ করা। ওমনিই “দেখ, জীবনকে কখনো এমন হালকা ভাবে নিতে নেই, এখনই তোমাদের সময় কষ্ট কর, পরিশ্রম কর, সাফল্য পাবে”
কথাই পারা যাবেনা, তাছাড়া বস যেহেতু প্যাচালও পারা যাবেনা, মহা মুষ্কিল, শুক্রবার অফিস করতেই হবে।
ভাল লাগে যখন বস প্রতি শুক্রবার বিকেলে একবার ফোন করবেনই, “কেমন আছ, কি করছ ? দেখ শুক্রবার তুমি থাকলে আমি নিশ্চিত থাকতে পারি, তোমার উপর এক প্রকার অধিকার এবং বিশ্বাস আমার রয়েছে, তুমি কাজ করতে থাক, আর সামনে এগিয়ে যাও তোমাকে সামনে নেয়ার দায়িত্ব আমার, ভাল থেকো, কাল দেখা হবে”
সারাদিনের কষ্টটা তখন নিমিষেই মুছে যায়,বসের এমন কথায়, ভাললাগার কিছু অনুভূতি স্মৃতিতে স্থান করে নেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




