somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাঙ্গাইল কথন - কিছু টাঙ্গাইলীয় প্রবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি টাঙ্গাইলের ছেলে। সেদিন লক্ষ্য করলাম, প্রবীণরা কথায় কথায় কিছু প্রবাদ ব্যবহার করছেন, যা কোন বইয়ে পাইনি, আগে শুনিও নি। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগল। তাঁদের খোঁচাখুঁচি করে কটা বের করলাম। আপনাদের কেমন লাগবে অনুমান করতে পারছি না, তবে এটুকু বলতে পারি, লিখে যথেষ্টই আনন্দ পেয়েছি।

. বামুনে বচন দেয়,
পাঁঠায় কয় আমার চ্যাটে শুনে।

. দানে নারিকেল,
কৃপণে বাঁশ,
অলক্ষ্মী পালে কইতর,
গিদরে পালে হাঁস।

. ছাগল ধরমু চুনাইতে কালে।

. হাইগা খায়,
খাইয়া মুতে,
তারে দেইখা যমে কুতে।

. বাংগি বনে শিয়াল রাজা।

. ছাল নাই কুত্তা,
বাঘা তার নাম।

. মরদের জিদে বাদশা,
মাইয়ার জিদে বেশ্যা।

. পরের বাড়ির পিঠা,
খাইতে বড়ই মিঠা।

. ভাগ্যবানের বউ মরে,
অভাগার মরে গরু।

. ভাগ্যবানের কপাল খুলে,
মুততে বসে হেগে ফেলে।

. হক কথায় চাচা বেজার।

. খায় দায় লাল মিয়া,
মোটা হয় জব্বার।

. রতনে রতন চিনে,
শুওরে চিনে কচু।

. ছাগল টাইনা নিলেও ভ্যাবায়।

. না পাইলে চিড়া কষটা।

. হালে পায় না চঙ্গে লাফায়।

. থাকলে বিয়াই-এর বাপেরও চল্লিশা হয়।

. মুরগি কড়কড়াইলেই আণ্ডা পাড়ে না।

. জামার কোন খবর নাই,
বোতাম নিয়া দৌড় পারে।

. বাপদাদার নাম নাই মায়ের নাম সুলতান খাঁ।

. গোনা কই যাবো কই?

. কুত্তার খাইয়া কাম নাই,
দৌড় ছাড়া হাঁটা নাই।

. পিরিতের নাও পাহাড়ে চলে।

. ঘরের কাছে নিড়ানি, ঘন ঘন জিরানি।

. আমি কই কি, আমার সারিন্দায় বাজায় কি।

. ডাইলের মইদ্দে মসুরি,
আত্মীয়ের মইদ্দে শাশুড়ি।

. চৈত্রের গীত বৈশাখে।

. গাও নষ্ট কানায়,
পুকুর নষ্ট পানায়।

. যে দেশের যে ভাউ,
উক্তা কইরা নাও বাও।

. যায় দিন ভালো, আসে দিন খারাপ।

আর শেষে আপনাদের জন্য একটা টাঙ্গাইলের ধাঁধাঁ -
'আগা ঝুমঝুম গোড়া মোটা
এই শিলক ভাঙ্গে কোন বাপের ব্যাটা।'
২৫টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×