রাজারহাটে বৃদ্ধকে খুনের সন্দেহে এক যুবক গ্রেফতার
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রহলাদ মন্ডল সৈকত, ১৯ জানুয়ারী কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বৃদ্ধকে খুনের সন্দেহে দুলাল নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুলাল(৪০) উপজেলার চাকিরপশার ইউনিয়নের পীরমামুদ গ্রামের প্রমোদ চন্দ্র বকসীর পুত্র। পুলিশ তাকে ১৯ জানুয়ারী সকালে তার বাড়ী থেকে আটক করে। তার কাছে খুনের গুরুত্বপূর্ণ মোটিভ উদ্ধার হতে পারে বলে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজারহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজার রহমান জানিয়েছেন। উল্লেখ্য গত বছরের ২৫ডিসেম্বর রাত ৮টায় রাজারহাট থেকে বাড়ী ফেরার পথিমধ্যে খুিলয়াতারী নামক ফাঁকা রাস্তায় অজ্ঞাতনামা দূর্বৃত্তরা সতীশ চন্দ্র বর্ম্মন(৮০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গত ২৬ডিসেম্বর কুড়িগ্রাম থানায় একটি ইউডি ও রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ ১মাসেও হত্যাকান্ডের মোটিভ উদ্ধার করতে পারেনি পুলিশ। এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার সত্যতা স্বীকার করে জানান, হত্যার ব্যাপারে ক্লু উদ্ধার করতে দুলালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। #
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন