কখনো ভাববে না পাশে নেই
কক্ষনো না-
আমার বিশ্বাসের অস্তিত্তে
কিংবা নিঃশাসের অক্সিজেনে
আছে তোমাকে বিশ্বাসের প্রতিজ্ঞা,
যখন-
তোমার পাশে কেউ থাকবেনা
তোমার তোমাত্বকে ধ্বংশ করে
ফেলে যাবে সবাই-
তখনো তুমি থাকবে আমার বিশ্বাসে-
যখন কোনো ঝড়ে উড়ে যাবে তোমার স্বপ্ন,
কিংবা অসহায় বোবা কান্নায় ভাসাতে চাইবে নিজেকে
ডেকে নিও-
ফিরিয়ে দেবো তোমার স্বপ্ন, নতুন করে
যত্নে, ভালোবাসায়
আর-
নতুন ভোরের ছোঁয়ায় সাজিয়ে দেবো ,
আরেকটি নতুন অধ্যায়।।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


