আবার যেদিন বৃষ্টি হবে-আনিসুল হক।
০৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবার যেদিন বৃষ্টি হবে।
আনিসুল হক।
আবার যেদিন বৃষ্টি হবে
পদ্ম পাতায় লিখব
এক ফোঁটা জল
এক ফোঁটা জল
সেই তো আমার পদ্য
আবার যেদিন বৃষ্টি হবে
বৃষ্টিতে চোখ মুছব
জল ধুয়ে দিক জল ছুঁয়ে দিক
নুনের খবর পুছব
নুনের সাথে জলের সাথে
বৃষ্টিভোরে গলব
আবার যেদিন বৃষ্টি হবে
গদ্য গলে পদ্য
আবার যেদিন দুঃখ পাব
সেদিন নেব জন্ম
গাঙুর জলে ভেলার পরে
হঠাৎ জেগে উঠব
জলের গায়ে আঁকিবুকি
ওটাই আমার পদ্য
দুঃখ পেলেই পূর্নজন্ম
কবি হয়েই কাঁদব
আমার অশ্রু তোমার চোখে
ও বেহুলা বরণ করো
অশ্রু আমার আখরগুলো
গণ্ডে তোমার ধারণ করো
আবার যেদিন কাঁদব সেদিন
আমি যেন পদ্য লিখি
আবার যেদিন ভালোবাসব
সেদিন যেন হই অসুখী
আবার যেন বৃষ্টি আসে
কালো পাতায় কদম গাছে
আবার যেন জন্ম নেই
কলার ভেলায় ঢেউয়ের পাশে
একটা ফোঁটা বৃষ্টি এলে
তাকেই আমি জীবন বলি
পদ্যজীবন মৃত্যজীবন
জীবন মানে নুনের বাটি
আমায় যেদিন ঢেউয়ের ফেনায়
দেখবে সেদিন চিনে নিও
জন্মে জন্মে কবি করে
জলের দেশে জন্ম দিও
তুমি আমার কদমছায়া
ওগো আমার প্রভু প্রিয়
জন্মে জন্মে কবি করে
দুখের দেশে জন্ম দিও।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন