যদি পেয়ে যাই তবে ভেবে নেবো,
এই পাওয়া ছিলো অনেক ভালোলাগার।
আর যদি না পাই তবে জেনে যাবো
চাওয়া-পাওয়ার এই নশ্বর পৃথিবীতে
কিছু কিছু হৃদয় থাকে, যে হৃদয়ে
পূর্ণতা আসেনা কখনোই।
শুধু দীর্ঘঃশ্বাস নিয়ে
বেঁেচ থাকা এই জীবন,
ডুবে যাবে কোনো এক অন্ধকারে।
কোনো একদিন খুব নীরবে,
হারিয়ে যাবে সবার অজান্তে।
খুব নীরবে, কিংবা চায়ের কাপে
হয়তো মনে পড়বে এই অচেনা
পথিকের কথা।
যে একবার এসেছিলো, আবার চলেও গেছে।
পৃথিবীর এই আসা যাওয়ার পথ ধরে।
বিঃদ্রঃ আমার এই কবিতাটি সেই দীর্ঘ প্রত্যাশিত কোনো চির চেনা নারীর জন্য, যার জন্য আমার আজ আর আগামীর বেচে থাকা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




