তুমি আর আমার নও,
আমি ভাবতেই পারিনা
তুমি ছেড়ে গেছ হৃদয়ের সব বাঁধন।
কতটা অবলীলায়,
একে একে ভেঙ্গেছ আমার সব স্বপ্ন।
আমি বসে থাকি একা একা, একান্তই
আমার একাকীত্ব আর বিষন্নতা
গ্রাস করে আমার সময়গুলোকে।
কান্নার নোনা জল ঝরে পড়ে না
তবুও টলমল দু'চোখ আমার
সে জল ছুঁয়ে যায়না তোমার হৃদয় পট।
তোমার বিষাক্ত নিঃশ্বাস-এ
ভারী আমার আকাশ-বাতাস
তবুও বেঁচে থাকতে চাই
আমার পৃথিবীতে, একাকী আমি।
শুধু তুমি ফিরে আসবে কোনদিন
সব পাপ-পঙ্কিলাতে দু'পায়ে মাড়িয়ে,
আবারও অনাগত স্বপ্নের জাল বুনে
বিভোর হবো পুরোনো প্রেমের নতুন উন্মাদনায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


