somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৈলাক্ত বাঁশে বানরের উঠানামা - একটি জটিল অংকের সমাধান B-)B-)

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি তৈলাক্ত বাঁশ বাহিয়া, একটি বানর ১ম মিনিটে ৩ মিটার উঠিয়া যায়। কিন্তু ২য় মিনিটে ২ মিটার নিচে নামিয়া যায়। বাঁশটির উচ্চতা ৫০ মিটার হলে, বানরটির বাঁশের আগায় চড়িতে কত সময় লাগিবে?

অনেকের মতোই ছোটবেলা থেকেই এই অংকখানা আমার মাথার ভেতর ঢুকিয়া পিপিলীকার মতো কুট কুট করিয়া পাগলপ্রায় করিয়া ফেলিতেছে। অবশেষে এই বৃদ্ধ বয়সে আসিয়া মনে হইল এই সমস্যার আশু সমাধান অতীব জরুরী। অন্তত আমাদের কোমলমতি আগামী প্রজন্মের জন্য এই অংকের সমসাধান অবশ্যম্ভাবী হইয়া গিয়াছে।

বিদ্যালয়ে গিয়া মাষ্টার মশাইয়ের বেত্রাঘাত থেকে পশ্চাদদেশ রক্ষার জন্য এই অংকের সমাধান তুলিয়া দিলাম। কেউ এই সমাধান থেকে উপকৃত হইলে মন্তব্য জানিয়ে বাধিত করিবেন।

বানরটি ১ম মিনিটে উঠিয়া যায় = ৩ মিটার
বানরটি ২য় মিনিটে নামিয়া যায় = ২ মিটার
===========================
সর্বমোট ২ মিনিটে বানরটি চড়িতে পারে (৩ -২ ) = ১ মিটার

সুতরাং, বলা যায়
বানরটির ১ মিটার উঠিতে প্রকৃত অর্থে সময় লাগিতেছে = ২ মিনিট
অতএব ৫০ মিটার উঠিতে সময় লাগিবে = (২ * ৫০) মিনিট
=========================================
৫০ মিটার উঠিতে বানরটির সময় লাগার কথা = ১০০ মিনিট ।

কিন্তু, যেহেতু বানরটি ৪৭ মিটার উঠিবার পরও আরো ১ মিনিট ব্যয় করিয়া ৫০ মিটার পর্যন্ত উঠিতে হইবে এবং আর নামিয়া আসিবেনা সেহেতু প্রকৃত সময় লাগিবে (৪৭ মিটার *২ মিনিট প্রতি মিটারে ) + ১ মিনিট (শেষ ৩ মিটারের জন্য) = ৯৫ মিনিট।

আশা করছি, আমাদের কোমলমতি বাচ্চারা এই অংক হইতে তৈলাক্ত বাঁশে ত্যাদড় বাদরের উঠানামা সংক্রান্ত সমস্যার সমাধান লাভ করিবে। নিজের পশ্চাদদেশ রক্ষার পাশাপাশি মা-বাবার মুখ উজ্জ্বল করিবে।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×