somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতপরঃ সামুতে ১০ বছর

২৮ শে জুন, ২০১৬ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেখতে দেখতে কিভাবে যেন সামুতে আমার ১০ বছর পূর্ণ হয়ে গেল অথচ আমার এখনো মনে হচ্ছে, এইতো সেদিন সামুতে প্রথম লিখাটা লিখেছি। সময় কিভাবে যে চলে যাচ্ছে ঠিক বুঝতেও পারছিনা। সামুতে প্রায়ই এসে ঢুঁ দিয়ে যাই কিন্তু ঠিক আগের মতো লিখতে পারছিনা নানা ব্যস্ততায়। ব্যক্তিগত জীবন, কর্মজীবন, নিজের ব্লগ সবকিছু মিলিয়ে এক রকম ভীষণ ব্যস্ততা যাচ্ছে আমার।

বিগত কয়েক বছরে সামুতে অনেক নতুন নতুন লেখকের লিখা পাচ্ছি, ব্যাপারটা অবশ্যই আমাদের ব্লগিং কমিউনিটির জন্য বিশাল বড় একটা অজর্ন বলে আমি মনে করি। বিগত বছরগুলোতে নতুন নতুন প্রতিভার পাশাপাশি আমরা কিছু নগ্ন চরিত্রের সন্ধানও পেয়েছি, যারা ব্লংগিয়ের পরিবেশকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয়। এটা নিতান্তই দুঃখজনক। মতামত প্রকাশের অধিকার যেমন আমাদের সবার আছে তেমনি আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে যেন কিছু অশুভ শক্তি (নগ্ন চরিত্র) আমাদের এই মত প্রকাশের প্রিয় মাধ্যমকে যেন কলুষিত করতে না পারে।

সামুতে নিয়মিত লিখালিখি থেকে বের হয়ে নিজের ব্যক্তিগত ব্লগ খোলার পেছনে সবচেয়ে বড় কারনগুলোর একটা হলো, মতামতের জন্য ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের অঞ্চলের মানুষগুলোর ভেতরে তুলনামূলকভাবে গঠনমূলক সমালোচনা করার আর গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা এখনো ততটা গড়ে ওঠেনি। উন্নত বিশ্বের দেশগুলোতে বাক স্বাধীনতার অধিকারটি আমাদের তুলনায় অনেক বেশী গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আশা করছি বাংলাদেশ তথা বাংলা ভাষা-ভাষী অঞ্চলগুলোতে, আগামীতে এ অবস্থার আরো অনেক উন্নতি হবে। আর সে জন্যেই প্রয়োজন আরো বেশী বেশী এ বিষয়ে লিখা-লিখি করা।

বাংলা ভাষা-ভাষীদের মধ্যে ব্লগিং সম্পর্কে ক্রমবর্ধমান জনপ্রিয়তার পেছনে "সামহয়্যারের" অনেক বড় একটা অবদান আছে, সেটা হয়তো মোটামুটিভাবে আপনারা সবাই জানেন। সামু কর্তৃপক্ষকে এবং এর সাথে জড়িত সবাইকে এ জন্য সাধুবাদ জানাই। আশা করছি, আরো অনেক অনেক সুস্থ আর গঠনমূলক লিখায় ভরে যাবে সামুর নতুন নতুন পাতাগুলো। মেধা আর মননশীলদের পদচারণায় মুখরিত হোক সামুর এই প্রাঙ্গন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর হাত খুলে লিখে যান। সবার ভালোবাসা নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই, বহুদূর।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×