আজ সকালে ঘুম থেকে উঠেই অনলাইনে "প্রথম-আলো" পত্রিকার প্রথম পৃষ্ঠায় তাকিয়েই মনটা ভরে গেলো। বাংলার মেয়েরা (জাতীয় অনুর্ধ্ব ১৬ ফুটবল দল) তাইপে-কে হারিয়ে দিয়েছে ৪-২ গোলে। আর এর মাধ্যমেই আগামী বছরের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বেও উঠে গেল বাংলাদেশ। পত্রিকার পাতায় ছোট্ট এই কিশোরী এই মেয়েগুলোর বাধভাঙা উচ্ছাস দেখে মনে হচ্ছিলো আমি নিজেও কৈশোরে ফিরে গিয়েছি।

ছবিঃ প্রথম-আলো।
ওদের জার্সিতে লাল-সবুজের পতাকা দেখে এতটা ভালো লেগেছে যে চোখের জলটকে আর ধরে রাখতে পারিনি। এটা ভালোলাগার, ভালোবাসার আনন্দ-অশ্রু। প্রাণঢালা অভিনন্দন আর শুভেচ্ছা জানাই এই বাচ্চাগুলোকে, ওদের অভিভাবক আর ফুটবলের সাথে সম্পৃক্ত সবাইকে। ওরা আরো বহুদূর এগিয়ে যাক। দেশের পতাকাটাকে নিয়ে যাক, সাফল্যের স্বর্ণশিখরে। ওদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

