somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছু ভার্চুয়াল হয়ে যাচ্ছে

২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনা শুরু হওয়ার পর থেকে কিছুটা আতঙ্ক মনে কাজ করলেও বাসায় বসে থাকার সময়গুলো কম-বেশী উপভোগ করেছি। যদিও আমাদের এলাকায় মৃত্যুর দীর্ঘ সারি দেখে মাঝে মাঝে ঘাবড়ে যেতাম। তবুও দীর্ঘদিন ধরে কাজ পড়াশোনা করতে করতে কিছুটা বিরক্তি চলে এসেছিলো। একটা লম্বা কর্ম-বিরতির ইচ্ছে থাকলেও নানা কারনে সেটা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে করোনার কারণে, প্রকাশনীর মতো বিলাসী প্রজেক্ট ব্যক্তিগত উদ্যোগে শুরু করতে পেরেছি। কিছু ব্যবসায়িক ধারনা মাথায় আসায় সেগুলো নিয়েও কাজ করছি। এক প্রকার ব্যক্তিগত ব্যস্ততায় ভালোই কেটেছে প্রথম ক'টা মাস। আর্থিক কোন সিরিয়াস ধরনের সংকটে না পড়ায়, ততটা খারাপ কাটেনি রাব্বুল আলামিনের দয়ায়। তবে বছরের মাঝামাঝি চলে যাওয়ার পর থেকে কিছুটা বিরক্তি আসতে শুরু করেছে।

মনে হচ্ছে জীবন থেমে গেছে। মনে হচ্ছে কাজে ফিরে যাওয়া উচিত, কিন্তু কাজ কোথায়?! সবতো বন্ধ, আমার পরিচিত কম-বেশী অনেকেই বাসায় থেকে কাজ করছে। আমার মন টানেনি। আমি আরো অনেক আগে থেকেই ভার্চুয়াল ভাবে বাসা থেকে কাজ করে অভ্যস্ত। কাজের ধরনের জন্য হয়তো আমার সুবিধেটা একটু বেশী। তবুও ইচ্ছে করেই, কোন নতুন চাকুরীতে এ্যাপ্লাই করিনি। গত সপ্তাহে মনে হয়েছে আর এভাবে বসে থাকার মানে নেই। কোন একটা কাজে যোগ দেয়া প্রয়োজন। যেই ভাবা, সেই কাজ।

গত সপ্তাহে কয়েকটা সাইটে রেসিউমি আপডেট করে জমা দেয়ার পর থেকেই ফোন আসা শুরু করেছে। প্রায় প্রতিদিনই, কম বেশী ফোন আসে, কিন্তু অপরিচিত নাম্বার হলে আমি সাধারণত কল রিসিভ করিনা। আজ দুপুরের লাঞ্চ করতে যাওয়ার আগেই ক্যালেফোর্নিয়া থেকে কল এলো। রিসিভ করতেই মেয়েলি কন্ঠস্বর, জানতে চাইলো এটা আমার নাম্বার কি না! বললাম হ্যাঁ। কিছু কথা হতেই বুঝতে পারলাম, তারা অনলাইনে আমার রেসিউমি দেখে আমাকে কল করেছে। জানতে চাচ্ছে আমি কাজ করতে আগ্রহী কিনা! মন চাইছিলো না "হ্যাঁ" বলি, অনেকটা মুখ ফসকে বলেই ফেললাম, "নির্ভর করছে আপনারা কত বেতন দিতে চাচ্ছেন তার উপর"। এরপর কথা যতটুকু এগুলো তাতে আর না করতে পারিনি।

সবকিছু বিবেচনায় অফারটা বেশ ভালো মনে হয়ছে। যেটাতে সবচেয়ে বেশী অবাক হয়েছি সেটা হলো, তারা বলছে এই জব পজিশনটা সব সময়ই "রিমোট" পজিশন থাকবে, তাই করোনা কোন ইস্যু নয়। ব্যাপারটা বুঝতে দেরী হয়তো হয় নি, কিন্তু এই প্রথম কোন জব অফার পেলাম যেখানে কোনদিনও অফিস যেতে হবে না। কোনদিনও অফিস কলিগদের সাথে কোন রেস্তোরায় গিয়ে এক সাথে লাঞ্চ করতে হবে না। কোনদিনও ক্রিসমাাসের আগে হলিডে উপলক্ষ্যে বা কোন কলিগের বার্থ ডে পার্টিতে যেতে হবে না। অথচ আমি এগুলোতেই বেশ ভালোভাবে অভ্যস্ত। আরো বেশ কিছু জবের অফার নিয়ে চিঠি চালাচালি হচ্ছে, সবগুলোই নিউ ইয়র্কে এবং সবগুলোতেই আপাতত রিমোট কিন্তু সবকিছু ঠিকঠাক হলে পরে অফিসে গিয়ে কাজ করতে হবে। আমি এমনটাই চাচ্ছিলাম। ভাবছি, করোনা কিভাবে আমাদের অস্বাভাবিক প্রফেশনাল লাইফকে স্বাভাবিক বানিয়ে দিলো!

সবকিছু কেমন যেন ভার্চুয়াল হয়ে যাচ্ছে! তাহলে কি এখন থেকেই এই অস্বাভাবিকতা নতুন স্বাভাবিকতায় রূপ নেবে? আমিতো দিন শেষে আবারো অফিসে যেতে চাই, আবারো অফিস শেষে আড্ডা কিংবা কোন পার্টিতে যেতে চাই। তার কি হবে?!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×