লালনসমগ্র - লালনের আট শতাধিক গানের সংকলন
২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা গানের প্রচলিত বিভিন্ন ধারার মধ্যে লালনসঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আর তাই দীর্ঘদিন ধরেই ভাবছিলাম বাংলা গানের এই অমূল্য সম্পদকে যে করেই হোক, যতটুকুই সম্ভব হোক সংরক্ষণ করার আপ্রান চেষ্টা অব্যাহত রাখবো। সেই চেষ্টারই অংশ হিসেবে অতি সম্প্রতি আবদেল মাননান সম্পাদিত "লালনসমগ্র" গ্রন্থটি সংরক্ষণের কাজ শেষ করতে পেরেছি। বর্তমানে "শাহ আবদুল করিম" -এর গান সংরক্ষণের কাজ অব্যাহত রয়েছে।
প্রাথমিক উদ্যোগ আমার হলেও মূলত বন্ধু রাশেদের একক প্রেচষ্টাতেই পুরো কাজটি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি যাতে কাজটি দ্রুত শেষ করা যায়। লালন শাহ রচিত গানের সঠিক সংখ্যা জানা আজও সম্ভব না হলেও গ্রন্থটিতে আট শতাধিক গান স্থান পেয়েছে। গ্রন্থটিতে কয়েকটি গানের পুনরাবৃত্তি থাকাতে তা সম্পাদনার সময় বাদ দিয়ে দেয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই পুরো গ্রন্থটির কাজ শেষ করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার ছিলো। শত প্রচেষ্টা থাকা সত্ত্বেও ছোটখাটো কিছু বানান ভুল থাকা নিতান্তই অস্বাভাবিক নয়। তেমন কোন কিছু চোখে পড়লে পাঠকগণ অবশ্যই তা আমাদের রিপোর্ট করে জানাতে পারবেন তদুপরি এ ব্যাপারে পাঠকের ক্ষমাসুন্দর দৃষ্টি আশা করছি।
পুরো গ্রন্থটি পড়তে পারবেন
এখান থেকে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন