somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সখি ভালোবাসা কারে কয় ।। প্রথম কথা।।

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম কিস্তি


আকাশ আজ খুব চটেছে,সাদা মেঘগুলো সূর্যের আলোতে আর বেশি জ্বালাময় করে তুলছে।কেন এই রকম করছে প্রকৃতি।মন অশান্ত কি যেন চায়।অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি আকাশ প্রানে।
একটু সামনে যেতে চোখে পড়লো অলককে,একই পথে হাঁটছে অলকের একসময়ের খুব কাছের মানুষ নন্দিনী।
পাশ কেটে চলতে অলককে জিজ্ঞাসা করল নন্দিনী
কেমন আছ? কিছুটা অপ্রস্তত!
নিজেকে নিয়ন্ত্রণ করে খুব সুন্দর করে বলল খুব ভাল।
নন্দিনী, তুমি কেমন আছ?
নন্দিনীর উত্তর যেন আকাশের কালো মেঘে ঢেকে গেছে।
অনেকটা বিষণ্ণ মনে কোথায় যেন হারিয়ে গেল মনের অজান্তে ,
কিছুটা পথ এইভাবে দুইজন চলতে লাগল নেই কোন শব্দ,
শুধু নির্জনতা , শুধু বুকভাঙ্গা কান্না।
হতাশার সাগরে ভাসছে যেন দুই জনের মন।
কিছুটা ঘোর ভাঙ্গার পর দুইজনে বুঝতে পারলো তার আগের মতই হাঁটছে পাশাপাশি!


হঠাৎ অলকের ফোন বেজে উঠলো , বিদায় বলে নন্দিনী থেকে বিদায় নিল।নন্দিনী আনমনা হয়ে হাঁটছে আর অতীত চিন্তায় অস্থির কি ছিল তার ভুল,মনের মাঝে শুধু অলকের চিন্তায় ঘুরপাক খাচ্ছে ।আজ নিজের প্রতি নিজের অবিশ্বাস যেন কঠিন ভাবে পীড়া দিচ্ছে , ভালবাসাকে দূরে সরিয়ে আজ তা অনুভব করছে,অলকের ভালবাসায় আজ অস্থির তার মন।কখন হাঁটার মাঝে কলেজে পৌছে গেছে সেই নিজেও বুঝতে পারেনি।
শুকুন্তলার ডাকে নন্দিনী বাস্তবে ফিরে আসে। আনমনা দেখে শুকুন্তলা জিজ্ঞাসা করল কি হয়েছে নন্দিনী?
কোন উত্তর না দিয়ে চোখের জল মুচতে শুরু করল।আর অতীত ভাবনায় ডুবে রইল।

কিছু সময় পার হতে তার বান্ধবি শুকুন্তলা অলককে দেখতে ফেল তাদের কলেজের ক্যাম্পাসে,শুকুন্তলা আশ্চর্য হল এত দিন পর অলক কোথায় থেকে এলো। কোথায় ছিল? কাকে জিজ্ঞাসা করলে এই উত্তর পাওয়া যাবে। শুকুন্তলা চিন্তা করছে নন্দিনীর সাথে দেখা হয়েছে কি না? নন্দিনীকে জিজ্ঞাসা করবে কি অলকের কথা?

হঠাৎ বেজে উঠলো ঢং ঢং ঘণ্টার আওয়াজ ,সবায় যার যার ক্লাসে গিয়ে বসল।ক্লাসে মন বসছেনা নন্দিনীর,হতাশার সাগরে ভাসছে , না পাওয়ার বেদনায় মন আনচান করছে।কি নিদারুণ ব্যথা মনকে কুড়েকুড়ে খাচ্ছে।অলক কেন এ রকম করল শুধু এই চিন্তায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না । কি ছিল ভুল ? হঠাৎ শিক্ষকের ডাকে ঘোর ভাঙ্গল নন্দিনীর।

ক্লাস ছুটির পর শুকুন্তলা নন্দিনীকে জিজ্ঞাসা করল ? অলকের সাথে দেখা হয়েছে ?
উত্তর আসলোনা নন্দিনী থেকে কোন মতে, হারিয়ে যায় অজানা দেশে অচিনপুরে।শুকুন্তলাও আর বিশেষ কিছু বলতে চায়নি।দেয়নি তার মনের উপর চাপ।নন্দিনী চাপা উত্তেজনায় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।আর স্মরণ করছে অলকের সাথে অতীতের চলা নানা ঘটনা,নানান স্মৃতি,কতো অন্যায় আবদার ঘটনা। প্রথম দেখা প্রথম কথা বলার কথা। আজ অলক কতো দূরে!


শুকুন্তলা তার বন্ধু অপূর্বর সাথে নন্দিনীর বিষয়ে আলাপ করতে করতে হাটছে তখন অলকের বন্ধু অপুর সাথে দেখা,কিছু জিজ্ঞাস করার আগে অপু জিজ্ঞাস করল কি খবর শুকুন্তলা, অপূর্ব।
দুইজনে ভাল বলে আলাপ শুরু করলো।দীর্ঘ আলাপের পর অলকের প্রসঙ্গ আসলো

চলবে ......
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×