
সামাজিক পারিবারিক সিদ্ধান্তের কারণে অবশেষে তুমি চলে গেলে
আমাকে একা করে, তুমি হয়ে গেলে একা এক কক্ষের মানবী
তোমার ভাবনায় আমি কাটিয়েছি কতো নিঃসঙ্গ রজনী,
কতোটা নিলজ্জ সময়, নির্বাসিত জীবন।
তুমি যখন একা একা ভাবতে আমাকে নিয়ে, আমি ঠিক তোমার ভাবনা থাকতাম প্রতিটি ক্ষণ,
বুঝতাম তোমার সকল কষ্ট, তোমার যত অধরা যন্ত্রণা
যতো কষ্টের প্রতিটি মুহূর্ত
তুমি চলে যাওয়াতে আমিও হলাম অযত্নপালিত,এক কক্ষের অতিথি!
এক স্বাদগন্ধহীন আত্না, বন্ধী এক অসহায় জীব
আজ অনেক সময় পর শুধু তোমার কথা মনে পড়ছে"নন্দিনী"
ভীষণ মনে পড়ছে খুব অনুভব করছি, এখন আর কাটে না সময়
তুমিও কি আমায় ঠিক বুঝছো এই ভাবে!
সামান্য জাগতিক বংশ,একটু বেশি পরিচিতির পরিণতির স্বীকার
তুমি আমি!
তুমি চৌধুরী হওয়ায় আর আমি পাটোয়ারি হওয়াতে যত অসংগতি
বলো এইগুলো কোন নিয়মরীতি? এইগুলো কী কোন স্বীকৃতি?
তাই ভুলতে হয়েছে তোমার আমার অনেক অতীত স্মৃতি, দুই জনের যুগল মুহূর্ত
অনেক ভালোলাগা সময়,অনেক ভালোলাগা অতীত, দুই জনের একান্ত সময়
থাকতে হয়েছে দুই জনকে অলাদা করে দীর্ঘ সময়! একাকী অবরুদ্ধ ঘরে
আজ তাই খুব শূন্যতা অনুভব করছি এই শূন্য হৃদয়ে,
বুঝতে পারছি অতীতে আমি হারিয়েছে অনেক কিছু, যা অনেক মূল্যবান
যা অধিক হারালাম তা হলো সুখের সময়, আমাদের যৌবন!
কিন্তু দেখো..
অনেকটা সময় একা থেকেও একটুও কমেনি দুইজনের আন্তরিকতা,
কমেনি সামান্যতম ভালোবাসা,সামান্যতম চাওয়া
তোমারেই মত এই কঠিন সময় আমিও করেছি পার নিজেকে জব্দ করে ক্ষণে ক্ষণে।
নন্দিনী,জানি তুমিও কম করোনি সময়ের সাথে যুদ্ধ একক ভাবে,
তুমিও হারালে অনেক কিছু এই পৃথিবী থেকে, আমিও ঠিক হারালাম আমার শ্রেষ্ঠ সময় যৌবনকে।
অথচ দেখো কতো নির্মম এই পৃথিবী আর পৃথিবীর মানুষের বংশ লড়ায়
জাত গোত্র বাদে পৃথিবী কি দিতে পারবে আমাদের সেই হারানো সময়?
পৃথিবী কি দিতে পারবে আমাদের অতীত অন্তরঙ্গ সঙ্গম ?দিতে পারবে আমাদের সেই সংসার?
সেই যৌবন! সেই উষ্ণ সম্ভাষণ !
তুমি যখন চলে যাচ্ছিলে,পিছু দেখে আস্তে আস্তে হেঁটে,আমি তখন দূর থেকে দেখছিলাম তোমায়!
কি ছিল তোমার অভিব্যক্তি কি ছিল তোমার চাওয়া? কিন্তু আমি নিরুপায়!
আমি তখন হারাচ্ছিলাম আমার হৃদয়ের ধারণ করা সমস্ত অক্সিজেন একটু একটু করে
তখন বিবর্ণ হয়ে গিয়েছে আমার মন,মনে হয় এই বুঝি যাচ্ছি মরে,
তবুও শক্ত হয়ে রয়েছিলাম অনেক কষ্ট করে, জানি তুমিও কম যন্ত্রণায় ছিলে না!
কষ্টটা ঠিক ভোগ করছো আমার মতো।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




