তোমার ফোন থেকে এখন আর
কল আসে না, হয় না ফোনে ক্রিং ক্রিং আওয়াজ
বুঝিনা আজ কাল কি হয়েছে তোমার,তুমি বন্ধি কোন অদৃশ্য মানবের কাছে
না কি বিদ্যুৎ থাকে না বাসায়
না কি চলছে লোড শেডিং
না কি তোমার অবহেলা, অনাদর ।
আজকাল খুব কষ্ট লাগে তোমায় ভেবে
কি ছিলে তুমি আমার!
তোমায় একটু স্পর্শ, একটু ছোঁয়ার জন্য,
তীর্থের কাকের মত অপেক্ষা করি
দিন রাত ।
কত রজনি কেটেছে
আধ শোয়ায়
কত সময় অপচয় মিথ্যা প্রবঞ্চনায়
বিনা হিসেবে , অধিক যন্ত্রনায়
কত ঘৃণা নিয়ে আজো আছি
তোমার শেষ বার্তার অপেক্ষায়।
তারপরও
আমি তোমার চিন্তায়
এখনো মত্ত থাকি।
আজকাল তুমি অন্যরকম হয়ে
আমার অহংকারকে করলে কুলষিত,
কলঙ্কিত।
জেনে রেখো,
আমি ঠিক আগের মতই আছি
অপেক্ষা করি তোমার ফোন কলের,
তোমার অপেক্ষায়।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


