হে আমার অগ্রযাত্রীগণ
আমি জানি আপনাদের বড্ড তাড়া
মাত্র একটি মিনিট চাই আপনাদের কাছে
শুধু মাত্র একটি মিনিট
কথাটি হলো
আপনারা যারা অহরহ হানাহানি করেন
একটি দিনের জন্য হলেও
একটু ভালোবেসে দেখুন না
জীবনের সমস্ত ক্লান্তি কেটে যাবে
সত্যি বলছি এটি পরীক্ষিত
বিশ্বাস করুন নিজের মুখের প্রসন্নতা দেখে
বেমালুম ভুলে যাবেন ঝগড়া বিভেদ
চলুন এবার, আমাকেও যে যেতে হবে...
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



