কতো বার কতো ভাবে তোমাদের বলেছি
শখ করে কেউ স্বদেশ ছেড়ে যায় না
যারা যেতে বাধ্য হয় তাঁরা সুখে নেই
নিজের দেশ ছেড়ে শান্তিতে থাকা যায় না
যারা মানুষকে নির্বাসনে দেয়
তারা নির্বাসিত হলেই কেবল বুঝবে
এই বেদনা কত জ্বালাময়।
৬৬ বছর পরে জন্মভূমিতে ফিরে যেতে চাও তুমি
আমার বিচারকে দিলে সত্য রূপ
অন্তহীন কৃতজ্ঞতা হে মহানায়িকা, সুচিত্রা সেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



