নিজের মত যেভাবে যেমন
তোমার খোঁজ আমি কিভাবে নেব বল ?
যার জন্য এতকিছু ,পাহাড় কেটে পাহাড় গড়া
জীবন থেকে হারিয়ে যাওয়া প্রবাহ মান স্রোত
মনের আকুলতায় কেবল একটি নাম.........
তোমার কাছে আমার কনো স্মৃতি নেই
কিন্তু আমার পাঁজরের প্রতিটি হাড়ে
তোমার নামের অদ্যক্ষর '
এইতো জীবন তাই না ! নিরন্তর ছুটে চলা ধানশালিকের পেছনে..........
তোমার আমার প্রেম ঠুনকো
অথচ দূরন্ত বট গাছের উড়ন্ত দাঁড় কাক
হ্রিৎপিন্ডে ধারন করছি ;
পবিত্র শিশির তোমার ঠোঁট ।
তারপর ?? তারপর আর কিছুই না
অবশেষে তুমি আমার !!
আসিফ রাজ
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




