গ্রামীণ ফোনের কষ্টের সুবিধা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত 12:19। ডাক্তার বল্লো ঃ "কে রক্ত দেবে? তারাতারি আসতে বলেন। রোগীর রক্ত লাগবে।" পকেট থেকে সেল ফোনটা বের করলাম। রিং করার চেষ্টা করলাম 1 বার 2 বার 3 বার ... এভাবে 12:57 পর্যন্ত অবিরাম চেষ্টা করলাম। না, কোন ভাবেই রিং করতে পারছি না। সার্ভিস নট এভেইলেবল। যাকে রক্তদিতে আসতে বলবো তার নাম্বার ও গ্রামীন ফোনের। এই কোম্পানীর 30 পয়সা মিনিটের বদৌলতে আমার তখন খুশিতে বগল বাজাতে ইচ্ছা করছিলো।
জনগণকে সুবিধা দেয়ার নামে এভাবে কষ্ট না দিলেই কি নয়? এতই যদি ভালোবাসার উদগরনে ছলাৎ ছলাৎ করে তাহলে সামর্থ বাড়িয়ে নয় ক্যান? বিল তো যথাসময়ে পরিশোধে না করলে ভালোবাসার অন্যরকম চেহারা দৃষ্টিগোচর হয়। তাহলে ক্যান আমি লাইন রেন্ট দিচ্ছি যদি আমার প্রয়োজনের মুহুর্তে কোন সংযোগ না পাই?
ইদানিং ল্যান্ড লাইন থেকে ইনকামিং ফ্রি করা হয়েছে বলে ঘোষনা দেখছি সংবাদপত্রে। ঘোষনার পর থেকে আমার ফোনে ল্যান্ড লাইন থেকে কানেক্ট করতে পেরেছে কিনা আমি মনে করতে পারছি না। যদি অসুবিধা সৃষ্টি করার নাম সুবিধা হয় তাহলে এই সুবিধা আমার প্রয়োজন নেই। যখন কসাই এর মত 6.90 পয়সা করে প্রতিমিনিট কলরেট ছিলো তখন যদি সেল ফোন এফোর্ট করতে পারি তাহলে এখনো পারবো। প্লিজ সুবিধার নামে এই ধরনের ভন্ডামী বন্ধ করুন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন