
ক্যাবলকার স্টেশনটি একটা বিরাট মার্কেটের ভিতরে গিয়ে শেষ হয়েছে, মার্কেটটি বিরাট, পর্যটকদের আকর্ষন করে বানিজ্য করার মানসেই তৈরী করা হয়েছে। অধিকাংশ দেয়াল এলইডি বাতির প্যানেল দিয়ে আচ্ছাদন করা এবং প্যানেলে রং বেরং এর বিজ্ঞাপন এবং মালয়েশিয়ার ঐতিহ্য এবং টুরিষ্ট স্পটগুলির কালারফুল ডিসপ্লে চলতে থাকে।
খ্রীষ্টমাস টাইম বলে মার্কেট জুড়ে তার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে, ছোটবড় বিভিন্ন আকারের খ্রীষ্টমাস ট্রী কালারফুল বাতি দিয়ে সাজানো। মেয়েদের গয়নাগাটি, মেকাপ আর সাজ পোষাকের দোকানের প্রাধান্যই সব জায়গায়। বাচ্চাদের জন্য রাইড আছে, আছে প্রচুর খাবারের দোকান, ব্র্যান্ডের ফাষ্টফুড আর কফি শপের ঘাটতি নেই, আছে ক্যাসিনো, মেম্বার না হলে ঢোকা যায়না।
মার্কেটের ভিতরের শপিং মলে উইন্ডো শপিং
দেয়াল জুড়ে সেট করা এলইডি ডিসপ্লে



খ্রীষ্টমাস ট্রী









প্রচুর পর্যটকের সমাগম




আন্ডা বাচ্চা সহ ভ্রমন পিয়াসী পর্যটক

স্ট্যাচু অব লিবারটি আপনাকে শপিং মলে স্বাগতম জানাচ্ছে এরপর আরো ঘোরঘুরি

এখানে ঢুকলে ভূতে ধরার ভয় আছে ভূতটা অবশ্য বাচ্চাদের টাটা দেয়।

সুন্দর করতে চাইলে কার পোর্টিকোর উপর নকশাদার গ্লাস লাগানো যায়





বাহিরে আছে কার পার্কিং বসে সময় পার করার জন্য সুন্দর আয়োজন। বাহিরে একটি এলইডি বোর্ডে বিজ্ঞাপনের ডিসপ্লে চলছে মজার ব্যাপার হলো মাঝে মাঝে তা হারিয়ে যাচ্ছে ঘন মেঘের আড়ালে। ৬০০০ ফিট উচুতেও উচু উচু কালারফুল বিল্ডিং তৈরী করে মালয়েশিয়া তাদের জ্ঞান বিজ্ঞানে অগ্রসরতার স্বাক্ষর রেখে চলেছে।
মলের বাহিরের দৃশ্য ক্ষণে ক্ষণে মেঘ এসে ঢেকে দেয় সব কিছু














বাহিরে বিরাট মনিটরে ডিসপ্লে চলছে কখনো হারিয়ে যাচ্ছে মেঘের আড়ালে



মলের বাহিরে মেঘের হানা দেওয়া


উচ্চতা ৬০০০ ফিট

এরপর আবার ক্যাবল কারে করে ফিরে আসি কুয়ালালামপুরে।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



