somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই"

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

//আমার মাত্র দুইখান চাকা, এক খান গাড়ি
তাহার উপর বানাইছ সাঁই, তিন মহলা বাড়ি
সে গাড়ি খালে, বিলে, ডাঙায় চলে
দুপুর বেলানাইবে জলে,
ও সাঁই আমার পরমপুজ্জি গুরু গোসাঁই
বল বাড়ীর বোঝা গাড়ি থেকে কই নামাই ?



গাড়ি আমার বাড়ির ভারে টলমলায়,
আমি কারে ছাইরে কারে রাখি
এখন কি উপায় ?
ও সাঁই এখন কি উপায়//

দেহতত্ত্বের সুন্দর উপস্থাপন করেছেন লালনতার এই গানে।

“আমার মাত্র দুইখান চাকা একখান গাড়ি
তাহার উপর বানাইছ সাঁই তিন মহলা বাড়ি”

গাড়ি মানব দেহ। আর চাকা তার পদযুগল। পায়েরউপরে ভর করেই পুরো শরীর দাড়িয়ে। তিন মহলা বাড়ির ব্যাপারটাও বোঝা দূর্বোধ্য কিছুনয়। মাথা থেকে পা পর্যন্ত তিনটা ভাগে বিভক্ত করে এই কথা লেখা। কিন্তু সবচাইতে মজারব্যাপারটা এইখানেই। প্রতিটা অংশেরই আলাদা নিজস্বতা আছে। প্রথমটা মাথা যারসম্পূর্ণটাই মস্তিষ্ককে বোঝানো হয়েছি। আর নীচে আসে হার্ট। যেখানে ধারণা করা হয়মানুষের হৃদয়ের বসবাস। আর তার নীচে উদর।

কিন্তু এই তিন মহলের ভার দুই পায়ে কিআসলেই সহ্য করা সম্ভব? আপাতদৃষ্টিতে যতটা দেখা যায় আসলে তার চাইতেও অনেক বেশি ভারআমরা বহন করি মস্তিষ্ক সহ অন্যান্য স্থানে। কিসের ভার সেই দিকে যদি না যাই গানেরঅর্থই অপূর্ণ থেকে যায়। মস্তিষ্কে মানুষের স্মৃতি সহ সকল মানসিক কন্ট্রোল ক্ষমতাথাকে। সেই দিক থেকে চিন্তা করলে, মাথার ভারই সবচাইতে বেশি। তার নীচে নামলে হৃদয়েরকথা আসে। সেইখানে কতটুকু ভার একজন মানুষ বহন করে সেইটা আশা করি কাউকে বুঝিয়ে বলারপ্রয়োজন পরবে না। তার নীচে আসলে নিজের শরীরের স্পর্শকাতর অঙ্গের ভার বহন করে চলিআমরা সবাই। কেউ সেই ভার সহ্য করতে পারি কেউ পারি না। টু বি অনেস্ট এর চাইতে ভালশুদ্ধ ভাসা খুজে পাচ্ছি না। তাই সেই দিকে আর আগাতেও চাচ্ছি না।

এই তিন মহলের ভার সামলানো আসলেই কতটাকঠিন যদি কেউ চেষ্টা না করে কখনোই হয়তোবুঝবে না। মস্তিষ্ক সহ নিজের আত্মা আর শরীরের ভার শুধু বহনই নয়, নিজের রাস্তায়চলাও খুব সহজ না বলেই মনে হয়।

এখন শেষ অংশে আসলে

“গাড়ি আমার বাড়ির ভাড়ে টলমলায়
আমি কারে ছাইরে কারে রাখি এখন কি উপায়”

এইখানেই সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আসলেসেই বাড়ির ভার এতই বেশি কোন একটাকে ছেড়ে দিয়ে অন্যটাকে রাখার চিন্তা করলে আসলেকোনটাকে রাখবেন সেই ব্যাপারটা পুরোটাই আপনার উপরে। এইখানেও অসম্ভব মাধুর্য্যেরসাথেই রূপকের ব্যাবহার করেছেন লালন।

দেহতত্ত্ব বাউলের গানের নতুন কোন বিষয় নয়।আর লালন সাঁই এর গানের ব্যাপারে কথা বলতে গেলে সেটা অনেক বিস্তর। তবে আসলেইলালন কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন কিনাতা এখনো আমার কাছে অন্তত ধোঁয়াশা। কোথাওসৃষ্টি কর্তার বন্দনাও করেন, কোথাও সরাসরিই সে স্থান থেকে সরেও আসেন।

আবারো বলছি এইখানে উল্লেখ করা সম্পূর্ণকথা গুলোই আমার নিজের বোঝা ব্যারাপ। ভুল কিংবা ভ্রান্ত ধারণাও হতে পারে। কারো এরচাইতে সঠিক কিংবা স্পষ্ট ধারণা থাকলে শেয়ার করার অনুরোধ রইল।


মূল পোষ্টঃ "বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই"
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×