জীবন সায়াহ্নে এসে দেখি-
থেমে গেছে জীবন চলার পথ,
শেষ হলো বুঝি জীবনের পথ চলা।
তবু ফুরালো না সব চাওয়া পাওয়া-
হলোনা অনেক কিছুই বলা।
ফুরালো ক্ষণিকের এ জীবন-
তবু ফুরালো না বুকের অব্যক্ত ভাষা,
আখিঁ জলে যেন বের হয়ে আসে
অপ্রকাশিত ভালবাসা।
জীবন কে জানিয়ে বিদায়-
পাড়ি দেব আজ নিঃসঙ্গ মরণে,
সব কিছু ভুলে ফেলে যেতে চাই
তবু সব স্মৃতি আসে স্মরণে............
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



