somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমা – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : ইমা
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : সাইন্স ফিকশন উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৯৮
প্রকাশক : সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ৯৭



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
একজন টানেল কর্মীর ঘুম ভাঙ্গল মহাকাশযানে। সে কিছুতেই বুঝতে পারল না কেন তাকে এই মহাকাশযানে নেয়া হচ্ছে, সে সামান্য একজন টানেল কর্মী। মহাকাশযানের প্রধান কম্পিউটার সিডিসি তাকে একটি ঘরে আঁটকে রেখেছিলো। সিডিসির সাথে আলাপ করে সে জানতে পারে এই মহাকাশযানটি যাচ্ছে ৪ আলোকবর্ষ দূরের রারা গ্রহের অতি বুদ্ধীমান প্রাণীদের সাথে যোগাযোগ করতে। একসময় তাকে ঘর থেকে বের হতে দেয়া হলে তার মহাকাশযানের পদার্থ বিজ্ঞানীর সাথে আলাপ হয়। তার সাথে কথা বলার সময় জানতে পারে সে স্বেচ্ছায় ভলান্টিয়ার হিসেবে যাচ্ছে। তাকে সেই বুদ্ধিমান প্রাণীগুলিকে মানব জাতীর স্যাম্পল হিসেবে দেয়া হচ্ছে। অথচ সত্যিকার অর্থে সে স্বেচ্ছায় যাচ্ছে না।

তখন সিডিসি জানালো লোকটি মিথ্যে কথা বলছে। তার নাম ইয়ায়ূ, সে স্বেচ্ছায় এসেছে, তার সেই আবেদন পত্র দেখানো হলে। সেখানে ইয়ায়ূর হাতের ছাপ আছে পরিচয় আছে। এইসব শুনে বিজ্ঞানীর সন্দেহ হল সিডিসি মিথ্যে কথা বলছে। তিনি একটি মিটিং ডাকলেন সেখানে সিদ্ধান্ত হল সিডিসি মিথ্যে বলছে তাই তার কৃত্রিম বুদ্ধিমত্তা বন্ধকরে দেয়া হবে। এরপর সিডিসি ইয়ায়ূকে জানায় সে আসলেই ইয়ায়ূ। সিডিসি নিজে তার স্মৃতি মুছে দিয়ে টানেল কর্মীর স্মৃতি বসিয়ে দিয়েছে। সিডিসি ভেবে ছিল এই ঝামেলার কারণে সিডিসি মিথ্যে বলছে বুঝে এই মিশন বাদ দেয়া হবে। সিডিসি এই মিশন বাদ দিতে চাচ্ছে কারণ তার ধারনা বুদ্ধিমান প্রাণীরা চাচ্ছে ইয়ায়ূর ডিএনএ দিয়ে মডিফাই করে নতুন এক প্রজাতির মানুষ তৈরি করতে। সেই মানুষদের বাস করার জন্য তারা নিশ্চয়ই পৃথিবীতে তাদের পাঠাবে। এর জন্য পৃথিবীর বর্তমান মানব জাতীকে নিশ্চিহ্ন করে দিবে।

ইয়ায়ূ সিডিসির কথা বুঝতে পেরে মানব জাতীর সেই বিপদ এড়ানোর জন্য নিজে এমন এক বিষের ইনজেকশন নেয় যাতে বিশ মিনিটের মধ্যে তার শরীরের সমস্ত অণু মারা যাবে। ফলে বুদ্ধিমান প্রাণীরা আর তার ডিএনএ সংগ্রহ করতে পারবে না। কিন্তু ততোক্ষণে বিজ্ঞানীরাও বুঝতে পারে বুদ্ধিমান প্রাণীদের চালাকি আর তাই তারা এই মিশনটি বাদ দিয়ে পৃথিবীতে ফিরতে শুরু করে। তবে ততোক্ষণে অনেকটা সময় পেরিয়ে গেছে ইয়ায়ূর ২০ মিনিটের।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×