somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই মেঘ, রৌদ্রছায়া – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : এই মেঘ, রৌদ্রছায়া
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : জুলাই ২০১২
প্রকাশক : সময় প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা : ১৩৪



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
সোহাগী গ্রামের উদ্যোগী যুবক মাহফুজ একটি স্কুল তৈরি করবে বলে ফান্ড তৈরির জন্য একটি নাটক করবে ঠিক করে। নাটকে অভিনয় করার জন্য সে শহর থেকে চিত্রা নামের একটি মেয়েকে নিয়ে আসে। যেদিন সে চিত্রাকে গ্রামে নিয়ে আসে সেই দিনই গ্রামের ৫০০ বছরের পুরনো মসজিদটি ঝড়ের সময় ভেঙ্গে যায়। মসজিদের ইমাম সাহেব সবাইকে বুঝাতে চেষ্টা করে যে এটি গ্রামে গজব নাজেল হওয়ার লক্ষণ।

ইমাম সাহেব প্রায় সারা বছরই রোজা রাখেন, আর ইফতার করেন একেক দিন একেক জনের বাড়িতে। তিনি চেষ্টা করেন তার চারপাশে একটি রহস্যের আবহ তৈরি করে রাখতে। তার নামে নানান ধরনের গল্প চারিদিকে শোনা যায়।

ছদরুল ব্যাপারী বিশাল ধনী। তিনি যেমন ধনী তেমনি বদ লোক। নানান ভাবে টাকা কমিয়ে তিনি ধনী হয়েছেন। তাই তার শত্রু রয়েছে অনেক। তিনি এসেছেন নাটক দেখতে, অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি। ১০ লাখ টাকা তিনি স্কুল ফান্ডে দান করবেন। সোহাগী গ্রামে এসে তিনি চিত্রাকে দেখেই মাহফুজকে বলেন নাটক শেষে তিনি চিত্রাকে নিয়ে যাবেন। এই প্রস্তাব শুনে মাহফুজ অস্থির হয়ে পরে।

মাহফুজ ছদরুল ব্যাপারীর ১০ লাখ টাকা নিতে অস্বীকার করে। সে ঠিক করে নাটক না করেই চিত্রাকে সে শহরে পাঠিয়ে দিবে। ঠিক সেই সময় মাহফুজ মাথার যন্ত্রণায় অসুস্থ হয়ে পরে থাকে ঘরে। তখন নাটকের সময় হয়ে যায় কিন্তু নাটকের মূল চরিত্রে অভিনেতা শেষ মূহুর্তে জানায় সে আসতে পারবে না। এই নিয়ে শুরু হয় হাঙ্গামা।

রাতের বলে হঠাৎ করেই স্কুল ঘরে আগুন লেগে যায়। শুরু হয় হইহুল্লোর। গণ্ডগোলের মধ্যে ছদরুল ব্যাপারী দেখেন তার বডি গার্ডরা তাকে ছেড়ে সরে পরেছে। তিনি বুঝতে পারেন তাকে হত্যা করার জন্যই এই সব কিছু হচ্ছে। এরআগেও আরও দুবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এবার তার নিজের বডি গার্ডও শত্রুর সাথে যোগ দিয়েছে। অন্ধকারে যখন তিনি গাছের নিচে লুকিয়ে আছেন তখন গ্রামে বেরাতে আসা শহুরে মেয়েকে দেখতে পান। মেয়েটি ভয়ে পথ হারিয়ে পেলেছে। তিনি মেয়েটিকে নিয়ে ইমামের বাড়িতে উপস্থিত হন। সেই সময়ই ইমাম তার অনেক দিনের চেষ্টার পরে কুরআন শরীফ মুখস্থ করে উঠনে বসে আছেন। ছদরুল ব্যাপারী যখন মেয়েটিকে ইমামের বাড়িতে রেখে বের হবেন তখনই তিনজন লোক এসে সামনে দাড়ায়। ছদরুলের বডি গার্ড পিস্তল বের করে গুলি করে। ইমাম তখন ঝাঁপিয়ে পরে ছদরুলের সামনে। ছদরুল বেচে যায়, গুলি লাগে ইমামের বুকে। ইমাম তখন ভেজা চোখে সদ্য মুখস্থ করা কোরআন আবার খতম দিতে শুরু করে।
----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধ ভাঙার আওয়াজ : সামুতে দশ বছর

লিখেছেন এম ডি মুসা, ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৯





কিছু আওয়াজ থাকে,যা কানে শোনা যায় না, ভেতরে ভেতরে ভাঙে।
কিছু বাঁধ থাকে, যা চোখে দেখা যায় না কিন্তু মানুষকে থামিয়ে রাখে বছরের পর বছর।
সেই অদৃশ্য বাঁধ ভাঙারই এক নাম
বাঁধ... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অবমাননা ও দোসর: তকমা দেওয়ার মানদণ্ড আসলে কে নির্ধারণ করবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৫৯


ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) দুই শিক্ষককে যেভাবে তড়িঘড়ি করে অপসারণ করা হয়েছে, তা আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার এক গভীর সংকটকে সামনে এনেছে। সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং সহযোগী... ...বাকিটুকু পড়ুন

আগুন জ্বলে কেন: শিশুবুদ্ধি, পুরাণ এবং আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২০ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৪



ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে শিক্ষক লায়েকা বশীর ও সায়েম মহসীনকে মবের চাপে চাকরিচ্যুত করা হয়েছে। অপরাধ ইসলামবিদ্বেষ ও আওয়ামী লীগের দোসর - এই অজুহাত। যে শিক্ষিকাকে চাকরিচ্যুত করা... ...বাকিটুকু পড়ুন

=হা হুতাশে লাভ নেই, সময় সে যাবেই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

এত হা হুতাশ করে লাভ নেই । ব্লগ আগের মত নাই। তাতে কী হয়েছে। যে যাবার সে যাবেই, যে আসবে তাকে সাদরে গ্রহণ করতে হবে। অনেকেই কয়েক মাস যাবত, পোস্ট... ...বাকিটুকু পড়ুন

জোকস্ অফ দ্যা-ন্যাশান!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

ঢাকা থেকে কুয়াকাটা যেতে এখন পদ্মা সেতু, পায়রা সেতুসহ ৯–১০টা সেতু পার হতে হয়। ভয়ংকর ব্যাপার! একের পর এক সেতু! মানুষ আর ফেরিতে কষ্ট পায় না, ২৪ ঘণ্টা নষ্ট করে... ...বাকিটুকু পড়ুন

×