somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২০ শে মে, ২০২১ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : একটি সাইকেল এবং কয়েকটি ডাহুক পাখি
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী ২০১১
প্রকাশক : কাকলী প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ১১২



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
রুস্তমকে ঠিক স্বাভাবিক মানুষ বলা চলে না। আবার সে উন্মাদও নয়। সে একজন খুবই ভালো মানুষ তাতে কোন সন্দেহ নেই, তবে তার মাথাও পুরপুরি কাজ করেনা এটাও সত্যি। মাথার সমস্যার কারণে তার স্ত্রী তার একমাত্র ছেলেকে নিয়ে তাকে ছেড়ে চলে গেছে। তবে তার বাড়ি কিন্তু খালি হয়নি। বাড়িতে বুয়া, দাঁড়য়ান, ড্রাইভার আছে, সেই সাথে আছে বেশ কয়েকজন আশ্রিত। রুস্তম তাদের সকলকে ঠিত মত চেনেও না।

রুস্তমের মূল সমস্যা হচ্ছে সে ধীরে ধীরে বাস্তব আার কল্পনার জগতকে গুলিয়ে ফেলছে। রুস্তম এখন তার কল্পনার জগতকে বাস্তবের মত চোখের সামনে দেখতে পাচ্ছে। স্পর্শ করতে পারছে। ডাক্তারের পরামর্শে নিয়মিত সে ঔষধ খাচ্ছে, আনন্দে থাকার চেষ্টা করছে কিন্তু তবুও সে তার সমস্যা থেকে বের হতে পারছে না। রুস্তম একটি কবিতার বই লিখেছে। এখন একটি উপন্যাস লেখার চেষ্টা করছে। এর মাঝে সে ছবি আঁকাও শিখছে। এই সবই তিনি করছেন আনন্দে থাকার জন্য।

রুস্তমের বাবা জেলে আছেন। রুস্তমের মাকে হত্যার অভিযোগে তার যাবতজীবন জেল হয়েছে। যদিও সেই খুন তিনি করেননি। রুস্তমের এক বড় বোন আছে। সেই বোনের বরকে রুস্তম খুব পছন্দ করে, দুলাভাই বলে ডাকে। দুলাভাই তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন। একটু বেশী বয়েসে বিয়ে করেছেন, এখনো ছেলেপুলে হয়নি। নানান ধরনের ব্যাবসা তার আছে, ফ্লাট আছে, সবই স্ত্রীর নামে। সেই স্ত্রী হুটকরে একজনের সাথে ভেগে যায় মালয়েশিয়া। দুলাভাই বাধ্য হয়ে রুস্তমের বাড়িতে উঠে আসেন। দুলাভাই এসেই রুস্তমের বাড়িতে থাকা আশ্রিতদের বাড়ি থেকে বের করে দেন। পরে অবশ্য আবার সবাই একে একে ফিরে আসে।

রুস্তমের বোন তার স্বমীকে ছেড়ে গেছে তাকে শিক্ষা দেয়ার জন্য। আসলে সে অনেক বছর পরে প্যাগনেন্ট হয়েছে। এদিকে তার স্বামীর ব্যবসা ছাড়া অন্য কোন দিকে মন নেই, তাই সে এই কাজ করেছে। পরে রুস্তমের দুলাভাই মালয়েশিয়া গিয়ে স্বামীস্ত্রী দুজনে বেরিয়ে আসে। রুস্তম বলেছিলো তাদের জমজ বাচ্চা হবে। রুস্তমের কথা মত তাদের দুটি জমজ মেয়ে হয়।

এদিকে রুস্তম বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে থাকে, তার কাছে মনে হয় তিনি খুব ভালো আছেন। আকাশের দিকে তাকিয়ে তিনি তার বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ: আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২১ দুপুর ১:১৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধ ভাঙার আওয়াজ : সামুতে দশ বছর

লিখেছেন এম ডি মুসা, ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৯





কিছু আওয়াজ থাকে,যা কানে শোনা যায় না, ভেতরে ভেতরে ভাঙে।
কিছু বাঁধ থাকে, যা চোখে দেখা যায় না কিন্তু মানুষকে থামিয়ে রাখে বছরের পর বছর।
সেই অদৃশ্য বাঁধ ভাঙারই এক নাম
বাঁধ... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অবমাননা ও দোসর: তকমা দেওয়ার মানদণ্ড আসলে কে নির্ধারণ করবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৫৯


ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) দুই শিক্ষককে যেভাবে তড়িঘড়ি করে অপসারণ করা হয়েছে, তা আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার এক গভীর সংকটকে সামনে এনেছে। সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং সহযোগী... ...বাকিটুকু পড়ুন

আগুন জ্বলে কেন: শিশুবুদ্ধি, পুরাণ এবং আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২০ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৪



ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে শিক্ষক লায়েকা বশীর ও সায়েম মহসীনকে মবের চাপে চাকরিচ্যুত করা হয়েছে। অপরাধ ইসলামবিদ্বেষ ও আওয়ামী লীগের দোসর - এই অজুহাত। যে শিক্ষিকাকে চাকরিচ্যুত করা... ...বাকিটুকু পড়ুন

=হা হুতাশে লাভ নেই, সময় সে যাবেই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

এত হা হুতাশ করে লাভ নেই । ব্লগ আগের মত নাই। তাতে কী হয়েছে। যে যাবার সে যাবেই, যে আসবে তাকে সাদরে গ্রহণ করতে হবে। অনেকেই কয়েক মাস যাবত, পোস্ট... ...বাকিটুকু পড়ুন

জোকস্ অফ দ্যা-ন্যাশান!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২

ঢাকা থেকে কুয়াকাটা যেতে এখন পদ্মা সেতু, পায়রা সেতুসহ ৯–১০টা সেতু পার হতে হয়। ভয়ংকর ব্যাপার! একের পর এক সেতু! মানুষ আর ফেরিতে কষ্ট পায় না, ২৪ ঘণ্টা নষ্ট করে... ...বাকিটুকু পড়ুন

×