somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষ্ণপক্ষ – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

১৬ ই জুন, ২০২১ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : কৃষ্ণপক্ষ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : প্রেমের উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি, ১৯৯২
প্রকাশক : সুবর্ণ প্রকাশনা
পৃষ্ঠা সংখ্যা : ৮৪ টি



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট


কাহিনী সংক্ষেপ :
মধ্যবিত্ত পরিবারের মেয়ে অরু। বড় বোনের বিয়ে হয়ে গেছে, অরুরও বিয়ে ঠিক হয়ে গেছে আবরার নামের এক ডাক্তার ছেলের সাথে। আবরার খুবই ভালো ছেলে। সমস্যা হচ্ছে অরু মুহিব নামের একটি বেকার ছেলেকে ভালোবাসে। মুহিবের বাবা-মা নেই, থাকে বড় বোনের বাড়িতে। বড় বোন তাকে অসম্ভব ভালোবাসলেও মুহিবের দুলাভাই মুহিবকে দুই চোখে দেখতে পারে না।

অরু আর মুহিব কাউকে কিছু না জানিয়ে একদিন কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। তাদের বাসরের ব্যবস্থা হয় মুহিবের বন্ধুর বাড়িতে। বিয়ের দিনই মুহিবের দুলাভাই তাকে অফিসে দেখা করতে বলেন। বিয়ে করে নতুন বৌকে বন্ধুর বাড়িতে রেখে মুহিব চলে যায় দুলাভায়ের অফিসে। সারাদিন বসিয়ে রেখে দুলাভাই জানান মুহিবের জন্য চট্টগ্রামে একটি চাকরির ব্যবস্থা করেছেন, মুহিবকে আগামী কাল সকালেই অফিসের একটি গাড়িতে করে চট্টগ্রাম যেতে হবে।

অরুর কাছে ফিরে এসে মুহিব শুধু জানায় আগামী কালই তাকে চট্টগ্রাম যেতে হবে। আজ সারারাত তারা গল্প করে কাটিয়ে দিবে। কিন্তু বাস্তবে অরু বাসর ঘরে ঢুকে দেখে মুহিব নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। অরু আর মুহিবকে জাগায় না ঘুম থেকে।

পরদিন সকালে মুহিব তাড়াহুড়া করে চলে যায় দুলাভায়ের অফিসের গাড়িতে করে চট্টগ্রামের পথে। পথে মুহিবের গাড়ি এক্সিডেন্ট হয়। গাড়ির কোনো যাত্রীর তেমন কিছু হয়না, শুধু মুহিবের মাথার পিছন দিকে থেতলে গিয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান মুহিবকে ঢাকায় ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তী করা হয়। ডাক্তার জানায় মুহিব কোমায় চলে গেছে, বাঁচার সম্ভাবনা কম।

মুহিবের অবস্থা যখন খুবই খারাপ হয়ে যায় তখন মুহিবের বোন অরুকে ফোনে বিষয়টি যানায়। অরু ছুটে যায় মুহিবের কাছে। কিন্তু অরু মৃত্যুর হাত থেকে মুহিবকে ফিরিয়ে আনতে পারে না।

২৫ বছর পরে অরু আর আবরারের বড় মেয়ের বিয়ের দিন বড়ের হলুদ পাঞ্জাবী পরে আসতে দেখে অরু অসুস্থ হয়ে পরে, কারণ মুহিতের সাথে বিয়ের দিন মুহিতও একটি হলুদ পাঞ্জাবী পরে এসেছিল।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ: আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২১ রাত ১১:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×