somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনের শেষে – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

০৮ ই জুলাই, ২০২২ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইয়ের নাম : দিনের শেষে
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : মে ২০০৩
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ৮৮ টি


সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
জহির বি.এ. পাশ করে গ্রাম থেকে ঢাকাতে আসে চাকরির খোঁজে। ঢাকাতে সে উঠে একটি মেসে। প্রথমেই দেখা করে তাঁর একমাত্র আত্মীয় দূর-সম্পর্কের মামার সাথে। মামার তিন মেয়ে পড়াশুনা করে।

জহির সহজ সরল সাদাসিদা মানুষ, কখনো মিথ্যে কথা বলে না। যেকারো যেকোন উপকার সে হাসি মুখে করে যায়। কারো কাছে কখনো কিছু চায় না। ঢাকাতে এসেই সে তাঁর বন্ধুর কল্যানে দুটি টিউশানি পেয়ে যায়, পরে সে একটি কেরানির চাকরিও জুগিয়ে নেয়।

জহিরের মামাত বোন অরু তখন ডাক্তারি পড়ে। সেই সময় অরু হঠাৎ করেই বাড়ি থেকে পালিয়ে কাউকে না জানিয়ে তার এক কলেজের টিচারকে বিয়ে করে ফেলে। এরপর থেকে অরুর সাথে বাড়ির কোন যোগাযোগ থাকে না, শুধু জহিরের সাথে কখন কখন যোগাযোগ হয়। অরুর ছোটবোন তরু কলেজে পরে। বোকাসোকা জহিরকে সে খুব পছন্দ করে।

এদিকে জহির বিয়ে করার জন্য মেয়ে দেখে, তাঁর মামাই মেয়ের সন্ধান আনেন। পরপর দুটি মেয়ে দেখার পরেও বিয়ে হয়নি কিন্তু তৃতীয় মেয়েটি দেখতে গিয়ে বিয়ের কথা বাতা সব ঠিক হয়ে যায়। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। পরে জহিরের সাথে মেয়েটির আলাপ হয়, দুজনই দুজনকে পছন্দ করে।

অন্যদিকে অরুর জীবনে কেমন একটা এলোমেলো ভাব চলে আসে। তাঁর স্বামীর সাথে খুব একটা বনিবনা হয় না। এরমধ্যে জহির জানতে পারে অরু বিয়ের আগে জহিরের বোকামির জন্যই জহিরকে ভালোবাসতো, কিন্তু বোকা জহির তা বুঝতে পারেনি।

জহিরের বিয়ের সময় যখন এগিয়ে আসে ঠিক তখনই হঠাৎ করে জহিরের চাকরি চলে যায়। জহির তার এই বিপদের কথা কাউকে বলতে পারে না। এরমধ্যে সব ঠিক হয়ে থাকা বিয়েটিও তখনই ধুমকরে ভেঙ্গে যায়। অন্যদিকে অরু পা পিছলে পরে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মারা যায়। সব কিছু এলোমেলো হয়ে যায় জহিরের।

----- সমাপ্ত -----


=======================================================================

আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ

আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়

তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২২ রাত ১১:১৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×