খুব সকালেই ঘুম থেকে উঠে দেখতে গেলাম ভোট কেন্দ্রের পরিস্থিতি। ভোট দেবার ইচ্ছা ছিল দুপুরের পর।
দেখি সকাল আটটার আগেই বি-শা-ল লম্বা লাইন। "নাঃ এখন ভোট দেয়া যাবে না।" এম্নি ঘুরাফিরা করছিলাম। কিন্তু সকাল আটটা বাজতেই দেখলাম লাইন ছত্রভঙ্গ হয়ে গেছে, পুলিশ বিভিন্ন পাড়া / রাস্তা হিসেবে লাইন ধরতে বলছে। আমিও লাইন ধরে দেখলাম বেশ সামনের দিকেই আছি। সঙ্গে কোন স্লিপ নেই বা আই.ডি কার্ডও নেই; কিন্তু সিরিয়াল নং মোবাইলে আগেই save করে রেখেছিলাম। মোবাইল অফ করে রুমে ঢুকলাম।
ভোটার স্লিপ নেবার ইচ্ছা ছিল না, কারণ ওখানে কোন একটি দলের মার্কা মারা ছিল, রাজাকারী জোট বা স্বৈরাচারী জোট দু'দলেরই স্লিপ ছিল। আর কোটি কোটি টাকা খরচ করে আই.ডি. কার্ড করার পর এখন জানায় আই.ডি. কার্ড প্রয়োজন নেই, তবে থাকলে ভাল হয়। তাই সবসময় আই.ডি. কার্ডের ফটোকপি কাছে রাখলেও ওখানে নিয়ে যাইনি। সিরিয়াল নং বলাতেই পোলিং এজেন্টরা মিলিয়ে দেখলেন, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররাও বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করে আই.ডি. কার্ড না থাকাতে ছবি খুটিয়ে খুটিয়ে মিলিয়ে দেখলেন।
ভোট দিলাম। কোন জোটকে না, "না" ভোটকেও না। একজন বীরপ্রতিক মুক্তিযোদ্ধা স্বতন্ত্র প্রার্থীকে। জানি তিনি জিতবেন না। .... ...কিন্তু এক মানসিক তৃপ্তি আছে।
ভোট দেয়ার বাসায় এসে নাস্তা করলাম। বাসার সবাই এরপর ভোট দিয়েছে। ভাই-ভাবী আর ফ্রেন্ডদের নিয়ে আশেপাশের কেন্দ্রগুলোতে ঘুরাফিরা করলাম। আর ঝালমুড়ি, চানাচুর, আইসক্রিম খেলাম; যেন একটা মেলার আমেজ চারদিকে।
সকলকে ভোট মোবারক।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।