somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুর আর মন্ত্রীর কথোপকথন

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রীঃ হুজুর আপনি যে থিওরি দিয়েছেন, একেবারে লা জবাব। একেবারে জিহ্বায় পানি চলে আসে।
হুজুরঃ তুমি ই বাবা কম হিসেবে? তুমি যা বলেছ---এক্কেবারে এই বুড়ো শরীরেও ধাক্কা ধাক্কি করার খায়েস চলে আসে।
মন্ত্রীঃ তবে আপনি যে তেঁতুল নিয়ে বয়ান দিয়েছেন, সেটা আপনার মাথায় আসল কি করে?
হুজুরঃ আমার উত্তর পরে দেই……তার আগে তুমি বল ধাক্কা, দিয়ে বিল্ডিং ফেলার ব্যাপারটা মাথায় আসল কি করে?
মন্ত্রীঃ এই তো ছোট বেলা থেকেই তো ধাক্কা খেয়ে খেয়ে বড় হয়েছি। বাবা মায়ের থাপ্পর এক ধাক্কা, পরীক্ষায় ফেল করা আরেক ধাক্কা। এই ধাক্কা খেয়ে খেয়েই মন্ত্রী পর্যন্ত হয়ে গেছি। এর থেকে ধারণা হয়েছে, ধাক্কা দিয়ে কি-না হয়? বিল্ডিং ফেলা তো ছোট ব্যাপার। হে হে হে ………
হুজুরঃ তোমার হাসি তো বেশ সুন্দর। কেমন একটা তেঁতুল তেঁতুল ভাব। আবার লালা না এসে পড়ে।
মন্ত্রীঃ কি যে বলেন!
হুজুরঃ আমার দশা অনেকটা তোমার মতই। সেই ছোট বেলা থেকেই সব কিছু ধরা ছোঁয়ার বাইরে। মনে মনে ভেবেই সব কিছু পেতে হত। তার থেকেই লালা বয়ে একাকার হত।
মন্ত্রীঃ কিন্তু সব নারী দেখলেই কি আর তেঁতুল ব্যাপার আসে? মা বোন আছে না?
হুজুরঃ তুমি মন্ত্রী। তোমাকে বিষয়টা গোপনে বলি……… মানে আসল ক্ষমতা না থাকলে, লালা ফেলা ছাড়া আর কি করা যেতে পারে?
মন্ত্রীঃ আপনার শুনলাম এক ডজন ছেলে মেয়ে!
হুজুরঃ তুমি মন্ত্রী হয়েছ, বয়স বাড়িয়েছ, কিন্তু বুদ্ধি বাড়াতে পার নি। আসল শক্তি আসে, আসল কাজ করার থেকে। আমরা তো ক্ষেতেও কাজ করি না, ফ্যাক্টরিতেও কাজ করি না। শুধু বয়ান দিয়ে বেড়াই। এর থেকেই মেলা আয় রোজগার হয়ে যায়। কিন্তু মহিলারা জিনিষটা একেবারে ধরে ফেলে……… ভিতরটা একেবারেই অন্তঃসারশূন্য। বাইরে আসল কাজ না করতে পারলে, ভিতরে আসল হবে কি করে? তার পরে কি আর মাথা তুলে ওদের সাথে চোখে চোখ রাখা যায়। শুধু ওদের নামে তেঁতুল থিওরি বানান যায়।
মন্ত্রীঃ আমরাও যে এর থেকে বেশী অন্য রকম তাও না। আপনারা বয়ান দেন, আমরাও বড় বড় কথা বলে দেশ চালাই। আমাদের মেরুদণ্ড আছে, সোজা হয়ে দাঁড়াতে আর পারি কই। সত্যি কথা বলতে পারি না। থিওরি দেই আর থিওরি কবচাই।
হুজুরঃ তোমাদের অবস্থা দেখি আমাদের মতই, শুধু কথাতেই আমরা ওস্তাদ। কাজের বেলায় শুধু ধাক্কা, ধাক্কা আর তেঁতুল তেঁতুল। কেমন জানি লালা পরে, আর ধাক্কা ধাক্কি করতে ইচ্ছে হয়ে যায়। ভয় হয়, আবার চার পায়া জন্তু না হয়ে যাই।
মন্ত্রীঃ জী হুজুর। আমরা ধাক্কা দিব, লালা ঝরাব। তার পরে আবার লালা ঝরাব, ধাক্কা ধাক্কি করব। জাতিটাকে কাজে না কথা আর থিওরিতে বড় করে ছাড়ব।

জুলাই ২০, ২০১৩
http://www.lekhalekhi.net



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×